পানির নিচে থাকা নতুন এক মহাদেশ আবিষ্কার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নতুন মহাদেশ আবিষ্কারের দাবি করলেন বিজ্ঞানীরা। ভূবিজ্ঞানীরা বলছেন, তারা এমন একটি মহাদেশ আবিষ্কার করেছেন যা প্রায় ৩৭৫ বছর ধরে লুকায়িত অবস্থায় ছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, জিওলজিস্ট ও সিসমোলজিস্টদের একটি দল এই ভূখণ্ড আবিষ্কার করেছে। এর নাম দেওয়া হয়েছে জিল্যান্ডিয়া।

সমুদ্রের তলদেশে পাওয়া পাথরের নমুনা গবেষণা করে এই জায়গার সন্ধান পেয়েছেন গবেষকরা। বিজ্ঞানভিত্তিক জার্নাল টেকটনিকসে প্রকাশিত গবেষণা প্রবন্ধে তারা এর বিস্তারিত তুলে ধরেছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, জিল্যান্ডিয়া নামে এই মহাদেশের আয়তন ৪৯ লাখ বর্গ কিলোমিটার। মাদাগাস্কারের চেয়েও এটি ছয়গুণ বড়।

বিজ্ঞানীরা বলছেন, ‘এখন বিশ্বে আটটি মহাদেশ। একটি নতুন, ছোট, পাতলা এবং কনিষ্ঠতম মহাদেশ পেয়েছি আমরা।’ নিউজিল্যান্ড ক্রাউন রিসার্চ ইনস্টিটিউটের ভূতত্ত্ববিদ অ্যান্ডি তুলোস বলেন, নতুন মহাদেশের ৯৪ শতাংশই পানির নিচে। নিউ জিল্যান্ডের মতো অল্প কিছু দ্বীপ আছে পানির ওপরে।

তারা বলছেন, জিলান্ডিয়া নিয়ে গবেষণা করা খুবই কঠিন। বিজ্ঞানীরা সমুদ্রের তলদেশ থেকে পাথর তুলে নিয়ে এসে গবেষণা করছেন।

ফিজ ডট ওআরজির প্রতিবেদনে বলা হয়, পাথরের নমুনা গবেষণা করে পশ্চিম অ্যান্টার্কটিকার নিদর্শন পেয়েছেন বিজ্ঞানীরা। তবে কোনো চৌম্বকীয় অস্বাভাবিকতা পাওয়া যায়নি। প্রাচীন বৃহৎ মহাদেশ গোন্ডায়ার অংশবিশেষ জিল্যান্ডিয়া। ৫৫ কোটি বছর আগে গোন্ডয়ার অস্তিত্ব ছিল বলে ধারণা বিজ্ঞানীদের।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান