পানিতে ডুবে জমজ ভাইয়ের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ার গাবতলী উপজেলার পানিতে ডুবে জমজ ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের বাইগুনী দক্ষিণপাড়ায় বাড়ির পাশে ডোবার তারা মারা যায়।

নিহত দুই ভাইয়ের বয়স ছয় বছর। নহিত হাসান সরকার ও হোসাইন সরকার ওই গ্রামের মিলন সরকারের ছেলে।

এলাকাবাসী জানায়, গতকাল বিকেলে জমজ ভাই বাড়ির পাশেই খেলতে যায়। দীর্ঘসময় তারা না ফেরায় বাড়ির লোকজন তাদের ডাকতে বের হন। কিন্তু তাদের সন্ধান না পাওয়ায় সন্দেহবশত ডোবায় তল্লাশি চালায়। সন্ধ্যার দিকে দুজনকে অচেতন অবস্থায় ডোবা থেকে উদ্ধার করা হয়। পরে তাদের গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবার থেকে জানানো হয়েছে, তাদের কোনো অভিযোগ নেই। এ কারণে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান