পানিতে ডুবেছে ঢাকার বিভিন্ন সড়ক, পথে পথে ভোগান্তি

news-image

নিজস্ব প্রতিবেদক : ১২ আষাঢ়ে যে বৃষ্টি ঝরবে তা আগেই জানিয়েছিল আবহাওয়া অফিস। সকাল পেরিয়ে বেলা গড়াতেই ঢাকা ভিজলো সেই বৃষ্টিতেই। আর ঢাকার আকাশ থেকে ঝড়া কিছুক্ষণের বৃষ্টিতেই ডুবলো ঢাকার বিভিন্ন সড়ক থেকে অলিগলি।

আজ (বুধবার) ঢাকার বিভিন্ন এলাকা থেকে প্রতিবেদকরা জানান, কিছুক্ষণের বৃষ্টিতে রাজধানীর আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেট যেতে নতুন রাস্তায়, খামারবাড়ি থেকে ফার্মগেট, ফার্মগেট-তেজগাঁও ট্রাক স্ট্যান্ড, মোহাম্মদপুরের কিছু অংশ, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট এলাকায়, মালিবাগ, শান্তিনগর, সায়েদাবাদ, শনির আখড়া, পুরান ঢাকা, বংশাল, নাজিমুদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর ১৩, হাতিরঝিলের কিছু অংশ,গুলশান লেকপাড় এলাকার সংযোগ সড়কসহ বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

বেলা বাড়ার পর নামা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন কাজে বের হওয়া রাজধানীর মানুষরা।

বৃষ্টি শেষে কারওয়ান বাজার এলাকা থেকে হাতিরঝিল হয়ে গুলশান বাড্ডা লিঙ্ক রোডে সিএনজি যোগে আসেন বেসরকারি চাকরিজীবী মহব্বত আলী শাহ। তিনি বলেন, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে গণপরিবহনও পাওয়া যাচ্ছিল না। ফলে সিএনজি যোগেই কাজে আসতে হলো। আসার পথে দেখলাম কারওয়ান বাজার, হাতিরঝিলের বিভিন্ন অংশ এবং এদিকে এসে গুলশান-বাড্ডা লিংক রোডের অংশ পানিতে ডুবে আছে। সিএনজি ভাড়াও প্রায় দ্বিগুণ দিয়ে আমাকে এখানে আসতে হলো।

মোহাম্মদপুরের দিক থেকে আসা সিএনজি চালক সিরাজুল ইসলাম বলেন, বিভিন্ন রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, সেই সঙ্গে জলাবদ্ধতা। অনেক সিএনজির ইঞ্জিনে পানি ঢুকে রাস্তার মধ্যে বন্ধ হয়ে আছে। মোহাম্মদপুর থেকে শুরু করে বিভিন্ন রাস্তাতেই কম বেশি জলাবদ্ধতা আমি নিজে দেখে এসেছি। সেই সঙ্গে বৃষ্টি ছাড়ার পরপরই বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি আমরা সিএনজি চালকরাও ঢাকার জলাবদ্ধতার কারণে বিপদে আছি। জলাবদ্ধ সড়কে সিএনজি চালানো যাচ্ছে না। পানি না নেমে যাওয়া‌ পর্যন্ত কোনো ট্রিপ নিতে পারছি না।

 

 

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান