পাড়ার ছেলে নগ্ন করে শরীর দেখত: কঙ্গনা

news-image

অনলাইন ডেস্ক : ছোটবেলার কিছু ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। ভারতের ওটিটি প্ল্যাটর্ফম এএলটি বালাজিতে ‘লক আপ’ অনুষ্ঠানের সঞ্চালন করছেন তিনি। এই অনুষ্ঠানে তিনি ছোটবেলার অভিজ্ঞতা তুলে ধরেন।

কঙ্গনা বলেন, অভিভাবকরা যতই আগলে রাখুন, এ সমাজে খারাপ স্পর্শ এবং যৌন হয়রানি পেরিয়ে শিশুদের বড় হতে হয়। বোধ হওয়ার আগেই বড়দের যৌন লালসার শিকার হয় অনেক শিশু। যেমনটা হয়েছিলেন তিনি।

খারপ স্পর্শ নিয়ে কথা বলতে গিয়ে কঙ্গনা বলেন, তিনি তখন একেবারে ছোট। পাড়ার একটি ছেলে তাকে খারাপভাবে স্পর্শ করেছে। বয়ঃসন্ধির দোরগোড়ায় থাকা ছেলেটি নিজের যৌনতার ধারাপাত নিয়ে মশগুল। ছোট্ট কঙ্গনার শরীর ঘুরিয়ে ফিরিয়ে দেখে তিনি পাঠ নিতে চাইত নিভৃতে।

এই অভিনেত্রী বলেন, তাকে সেই ছেলেটি ডেকে নিয়ে যেত নিজের ঘরে। তারপর জামা খুলে নগ্ন শরীর দেখত। এসবের মর্ম তখন বুঝতে পারেননি অভিনেত্রী। তার বয়সী আরও অনেক ছোট্ট মেয়ের সঙ্গেও একই ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান