‘পাঠান’ সবচেয়ে বেশি ব্যবসা করা হিন্দি সিনেমা

news-image

বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে। তিনি এই সিনেমা দিয়ে দীর্ঘ ৪ বছর পর পর্দায় ফিরেছেন। ‘জিরো’ সিনেমার ব্যর্থতার পর রূপালি পর্দা থেকে কিছুটা দূরে ছিলেন শাহরুখ। স্বাভাবিকভাবেই বলিউড বাদশার অনুরাগীরা নতুন সিনেমাকে কেন্দ্র করে প্রতীক্ষায় ছিলেন।

‘পাঠান’ সিনেমা ঘিরে শাহরুখ ভক্তদের উত্তেজনা ও উচ্ছ্বাসের প্রভাব পড়েছে বক্স অফিসে। তাই মুক্তি পাওয়া মাত্রই বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে ‘পাঠান’।

শুধু ভারতে নয়, বিশ্বজুড়ে ‘পাঠান’ ঝড় চলছে। সম্প্রতি যশরাজ ফিল্মসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় এই সিনেমার বিশ্বজোড়া বক্স অফিস কালেকশন শেয়ার করা হয়েছে। যা থেকে জানা যাচ্ছে, শিগগির এই সিনেমা ৯০০ কোটি রুপি ব্যবসা করবে।

সম্প্রতি নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ‘পাঠান, সিনেমা বক্স অফিস কালেকশন পোস্ট করেছে যশরাজ ফিল্মস। ১৬ দিনে এই সিনেমা বিশ্বজুড়ে কত ব্যবসা করেছে, তা জানানো হয়েছে। যশরাজ ফিল্মসের পোস্ট থেকেই জানা যাচ্ছে, ১৬ দিনে ‘পাঠান’ বিশ্বজুড়ে ব্যবসা করেছে ৮৭৭ কোটি রুপি। তাদের পোস্ট অনুযায়ী, চলচ্চিত্রের জগতে ‘পাঠান’ সিনেমাই সবচেয়ে বেশি ব্যবসা করা হিন্দি সিনেমা। শুধু হিন্দিতেই নয়, এই সিনেমা তামিল ও তেলেগু ভাষাতেও মুক্তি পেয়েছে।

উল্লেখ্য, ‘পাঠান’ সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করার মতো কোনো সিনেমা সহসা মুক্তি পাচ্ছে না বলিউডে। সম্প্রতি যশরাজ ফিল্মসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় এই সিনেমার বিশ্বজোড়া বক্স অফিস কালেকশন শেয়ার করা হয়েছে।

জানা যাচ্ছে, শীঘ্রই এই ছবি ৯০০ কোটি টাকার ব্যবসা করে ফেলবে। আগামী ১৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে কার্তিক আরিয়ানের সিনেমা ‘শেহজাদা’। এরই মধ্যে এই সিনেমার ট্রেলার ও গান মুক্তি পেয়েছে। সিনেমার গান ও ট্রেলার দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান