পাটুরিয়ায় ব্যক্তিগত গাড়ির চাপ বেড়েছে

news-image

নিউজ ডেস্ক : ঈদ সামনে রেখে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে ঘরমুখী যাত্রীদের ব্যক্তিগত গাড়ির চাপ বাড়ছে। শুক্রবার (২৯ এপ্রিল) সকাল থেকে ফেরিঘাট এলাকায় বাড়তে শুরু করে ব্যক্তিগত গাড়ির চাপ। তবে এসব গাড়ির চালকদের ফেরিতে উঠতে এবার তুলনামূলক কম অপেক্ষা করতে হচ্ছে বলে দাবি বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের। ৩ থেকে ৪ ঘণ্টা অপেক্ষার পরই ফেরিতে উঠতে পারছে তারা।

তবে নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক থাকায় তেমন ভোগান্তি পোহাতে হচ্ছে না এসব গাড়ির যাত্রী-চালকদের।

এদিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় সকালের দিকে যাত্রীবাহী বাসের কিছুটা চাপ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ঘাট এলাকায় কমে গেছে বাসের চাপ। তবে পাটুরিয়া লঞ্চঘাটে ঘরমুখী সাধারণ যাত্রীদের চাপ রয়েছে।

নৌপথে ছোট-বড় মিলে ২১টি ফেরি এবং ২০টি লঞ্চ দিয়ে যাত্রী-যানবাহন পারাপার করছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

জানা গেছে, ঘাটের ৫ নম্বর ঘাট এলাকায় থেকে নালী বাজার ছাড়িয়ে গেছে ছোট গাড়ির সারি। এতে পাঁচ শতাধিক ছোট গাড়ির নৌপথ পারাপারে অপেক্ষমাণ থাকতে দেখা গেছে। এদিকে পাটুরিয়ার লঞ্চঘাট এলাকায় ঘরমুখী যাত্রীর চাপ রয়েছে। ফেরিঘাট এলাকায় স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ। তবে পর্যাপ্ত ফেরি ও লঞ্চ থাকায় নৌপথে যাত্রী ও যানবাহন পারাপারে তেমন ভোগান্তি নেই বলে দাবি করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ঘাটে অপেক্ষারত এক গাড়ির চালক বলেন, ফেরির জন্য অপেক্ষা করতে হচ্ছে তবে গতবারের মতো নয়। আশা করছি, ঘণ্টাখানেকের মধ্যে ফেরিতে ওঠতে পারব।

ব্যক্তিগত প্রাইভেট কারে পরিবার নিয়ে গ্রামের বাড়ি যাওয়া এক পরিবার জানায়, এবার ভোগান্তি অনেক কম, আর গাড়ির লাইনে ২ থেকে ৩ ঘণ্টা অপেক্ষার পরই নদী পার হতে পারছি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, এবারের ঈদযাত্রায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যাত্রী ও যানবাহন চালকদের তেমন ভোগান্তিতে পড়তে হচ্ছে না।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান