পাটুরিয়ায় উপচে পড়া ভিড়, তিন গুণ ভাড়া দিয়েও সিট নেই বাসে

news-image

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি : পাটুরিয়া ও আরিচা ঘাটে ঈদ শেষে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। যাত্রীর তুলনায় রয়েছে পরিবহন স্বল্পতা। এই সুযোগে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বাসে। পাটুরিয়া থেকে গাবতলীগামী বাসে দেড়শ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৪০০ টাকা পর্যন্ত।

আজ শনিবার সকালে সরেজমিনে পাটুরিয়া ও আরিচা ঘাট এলাকায় ঘুরে এ চিত্র দেখা গেছে।

পাটুরিয়া ঘাট থেকে গাবতলী পর্যন্ত পদ্মা লাইন বাসের নিয়মিত ভাড়া জনপ্রতি ১৫০ টাকা, সাভারের ভাড়া ১২০ টাকা ও নবীনগরের ভাড়া ১০০ টাকা। হিমাচল, নীলাচল, সেলফি, যাত্রীসেবা, বিআরটিসি, নিরাপদ-সহ বিভিন্ন বাসের ভাড়াও একই রকম। কিন্ত আজ জনপ্রতি ভাড়া গুনতে হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকা।

পাটুরিয়া ঘাটে দেখা গেছে, যাত্রীদের ভিড়ে লঞ্চ ও ফেরিতে পা রাখার জায়গা নেই। লঞ্চ থেকে নেমে গাড়িতে সিট পাচ্ছেন না অনেকে। বাসে তিন-চার গুণ বেশি ভাড়া দিয়েও যেতে হচ্ছে দাঁড়িয়ে। ট্রাক ও পিকআপেও যাত্রী বহন করা হচ্ছে।

পাবনা থেকে আজ সকাল ৮টার দিকে আরিচা ঘাটে আসেন গার্মেন্টসকর্মী সাথী খাতুন, সরলা আক্তার ও মর্জিনা খাতুন। সকাল ৯টায়ও তারা বাস না পেয়ে অপেক্ষায় বসে ছিলেন। তারা জানান, দেড়শ টাকার ভাড়া ৪০০ টাকা নিচ্ছে। তবু সিট পাওয়া যাচ্ছে না।

বাস মালিক জসীম উদ্দিন জানান, যাত্রী বেশি থাকার সুযোগে কিছু বাসচালকরা অতিরিক্ত টাকা নিচ্ছেন।

শিবালয় বাস মালিক সমিতির সভাপতি আলাল উদ্দিন বলেন, অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়টি আমার জানা নেই।

ওসি শাহিনুর রহমান জানান, এখনো কেউ এ বিষয়ে অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান