পাকিস্তান ভিক্ষা করছে, ভারত চাঁদে যাচ্ছে : নওয়াজ শরীফ

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, ‘আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী একের পর এক দেশে গিয়ে অর্থভিক্ষা করছেন। আর ভারত চাঁদে পৌঁছে গেছে, জি২০ শীর্ষবৈঠক করছে। ভারত যা পেরেছে, তা পাকিস্তান কেন অর্জন করতে পারেনি? এর জন্য দায়ী কে?’

লন্ডন থেকে ভিডিও লিংকের মাধ্যমে লাহোরে দলের কর্মীদের কাছে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ আগামী ২১ অক্টোবর দেশে ফিরছেন। তার আগে এই বোমা ফাটিয়েছেন তিনি। খবর ডয়েচে ভেলের

শরীফের দাবি, ‘অটল বিহারী বাজপেয়ী যখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তখন ভারতের ভাণ্ডারে বিদেশি মুদ্রা ছিল একশ কোটি ডলার। আজ ভারতের কাছে ৬০ হাজার কোটি ডলারের বিদেশি মুদ্রার সঞ্চয় আছে। আর পাকিস্তান ভিক্ষা করছে।’

গত জুলাই মাসে আইএমএফ পাকিস্তানকে অর্থনীতিকে সামলানোর জন্য ১২০ কোটি মার্কিন ডলার সাহায়্য দিয়েছে।

নওয়াজ শরীফ ঘোষণা করেছেন, আগামী ২১ অক্টোবর তিনি দেশে ফিরবেন। গত চার বছর ধরে তিনি লন্ডনে স্বেচ্ছা-নির্বাসনে আছেন। নওয়াজ জানিয়েছেন, দলের নির্বাচনী প্রচারে নেতৃত্ব দেয়ার জন্য তিনি দেশে ফিরবেন।

নওয়াজ জানিয়েছেন, ‘তিনি পাকিস্তানকে লোডশেডিং-মুক্ত করেছিলেন, আর তাকে চারজন বিচারপতি শাস্তি দিলেন। তাকে ক্ষমতা থেকে তাড়ানোর পিছনে আইএসআইয়ের সাবেক প্রধান হামিদ ও সাবেক সেনাপ্রধান জেনারেল বাজওয়া ছিলেন বলেও তিনি জানিয়েছেন।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান