পাকিস্তান-ইরানের সম্পর্ক স্বাভাবিক, ফিরছেন কূটনীতিকরা

news-image

সম্প্রতি পাল্টা-পাল্টি হামলার জেরে নিজ নিজ দেশের কূটনীতিকদের প্রত্যাহার করে পাকিস্তান ও ইরান। এরপর দুুই দেশের সম্পর্কে ব্যাপক অবনতি হয়। কিন্তু ফের স্বাভাবিক হচ্ছে দেশ দুইটির কূটনৈতিক সম্পর্ক। বলা হয়েছে আগামী ২৬ জানুয়ারির মধ্যে দুই দেশের রাষ্ট্রদূতরা কর্মস্থলে ফিরবেন।

তাছাড়া পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ২৯ জানুয়ারি পাকিস্তান সফর করবেন।

পাল্টাপাল্টি হামলার পর উত্তেজনা কিছুটা কমার ইঙ্গিত পাওয়া যায় ইতিবাচক বার্তা বিনিময়ে। ১৯ জানুয়ারি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জাহরা বেলোচ এক্সবার্তায় জানিয়েছেন, পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব রহিম হায়াত কোরেশি ও ইরানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব সৈয়দ রাসুল মৌসাভির মধ্যে ব্যক্তিগতভাবে আলোচনা হয়েছে। তাদের আলোচনায় দুপক্ষের মধ্যে কিছু ইতিবাচক বার্তা বিনিময় হয়েছে। এরপর দুই দেশের কূটনীতিকদের কর্মে ফেরার খবর এল।

এর আগে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ইরানের পররাষ্ট্র সচিব সৈয়দ রসুল মৌসাভি মাইক্রো ব্লগিং সাইটে এক্সে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, আমি বিশ্বাস করি যে দুই দেশের বিদ্যমান উত্তেজনা সমাধানে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় শেষ আশ্রয়স্থল। দুই দেশের নেতা ও উচ্চপদস্থ কর্মকর্তারাও জানেন যে প্রতিবেশী দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনা থেকে শুধু সন্ত্রাসী ও শত্রুরা লাভবান হবে।

তার সেই পোস্টের জবাবে দেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব রহিম হায়াত কোরেশি। তিনি তার ইরানের পররাষ্ট্র সচিবকে ‘প্রিয় ভাই’ হিসেবে অভিহিত করে বলেন, পাকিস্তান-ইরানের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ইতিবাচক আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধানে দুই দেশকে এগিয়ে যেতে হবে।

সন্ত্রাসীদের লক্ষ্য করে পাকিস্তানের অভ্যন্তরে প্রথম হামলা চালায় ইরান। এরপর ইরানেও হামলা চালায় ইসলামাবাদ। পরে একে অপরের কূটনীতিক প্রত্যাহার করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সূত্র: জিও নিউজ

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার