পাকিস্তানে ভয়াবহ দাবানল, আগুন নেভাতে হেলিকপ্টার পাঠাচ্ছেন শাহবাজ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার পাঁচ জেলায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। আগুন নেভাতে তাদের সহায়তায় ঘটনাস্থলে হেলিকপ্টার পাঠানোর আদেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। রোববার (৫ জুন) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শাহবাজ শরিফ এক টুইট বার্তায় বলেন, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অনুরোধে তাৎক্ষণিকভাবে দুইটি হেলিকপ্টার পাঠানো হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও জানান তিনি।

উদ্ধারকর্মী ও স্থানীয়রা জানিয়েছে, শনিবার শাংলা, হরিপুর, সোয়াত, লোয়ার দির ও মহমান্দ জেলার বিভিন্ন এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার প্রশাসন জানিয়েছে, আগুন নেভানোর জন্য বিভিন্ন বিষয়ের ওপর নজর রাখা হচ্ছে।

শাংলায় তহসিল চাকেসারের একটি পাহাড়ে অবস্থিত আলী জান কাপরাই গ্রামে আগুন নেভাতে গিয়ে এক পরিবারের চার সদস্য নিহত ও অপর একজন আহত হয়েছেন। তাছাড়া অন্য একজন নারী আগুনে পুড়ে গুরুতর আহত হয়েছেন।

শাংলা জেলা প্রশাসক জিয়াউর রহমান জানান, আগুন দ্রুত আশপাশের বন থেকে জনবহুল এলাকায় ছড়িয়ে পড়েছে। ডিসি বলেন, যে এলাকায় দাবানল ছড়িয়েছে সেটি অনেক উচ্চতায় অবস্থিত ও দুর্গম।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার