পাকিস্তানে বরযাত্রীর নৌকা ডুবে শিশুসহ নিহত ২১

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাবে বরযাত্রীবাহী নৌকা ডুবে কমপক্ষে ২১ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ১৯ জন নারী এবং দুই জন শিশু। আজ মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল সোমবার মাচকা পুলিশ সীমানার কাছে সিন্ধু নদীতে নৌকাটি ডুবে যায় এবং মর্মান্তিক এই প্রাণহানির ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ৩০ জন নিখোঁজ রয়েছে। তাদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ডনের প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনাকবলিত নৌকাটিতে শতাধিক বরযাত্রী ছিলেন। তারা বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। ধারণা করা হচ্ছে, ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী নেওয়া এবং জোয়ারের উচ্চতার কারণে নৌকাটি ডুবে যায়।

জরুরি সেবায় নিযুক্ত দপ্তর জানিয়েছে, শতাধিক বরযাত্রী নিয়ে নৌকাটি ডুবে যাওয়ার পরপর উদ্ধার তৎপরতা শুরু করা হয়। নৌকাডুবির পর স্থানীয় মানুষ এবং জেলা প্রশাসন ৯০ জন বরযাত্রীকে উদ্ধার করেছে।

আরওয়াইকে’র ডেপুটি কমিশনার সৈয়দ মুসা রেজা বলেন, নৌকাডুবির ঘটনায় ৮০ জনেরও বেশি যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এছাড়া ১৯ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রাখা হয়েছে।

তবে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ২৩ জন হয়েছে বলে জানিয়েছেন সাদিকাবাদ জেলার সহকারী কমিশনার সেলিম আসাই। অপরদিকে এ ঘটনায় শোক প্রকাশ করে পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসনকে উদ্ধার অভিযান ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হামজা শাহবাজ।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান