পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা ১১০০ ছাড়াল

news-image

অনলাইন ডেস্ক : মুষলধারে বৃষ্টি ও বন্যায় পাকিস্তানের এক তৃতীয়াংশ তলিয়ে গেছে। এতে মৃতের সংখ্যা এক হাজার ১০০ ছাড়িয়ে গেছে। এমন পরিস্থিতিতে দেশটির নাগরিকদের পাশে দাঁড়াতে বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

প্রবল বর্ষণের কারণে সৃষ্ট ঐতিহাসিক এ বন্যায় অসংখ্য বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, স্থাপনা ও ফসলের ভয়াবহ ক্ষতি হয়েছে। বিপদে পড়েছে দেশটির জনসংখ্যার ১৫ শতাংশ। দুর্গম এলাকাগুলোতে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী।

এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সিন্ধু প্রদেশ। তিন দশকের গড় বৃষ্টিপাতের তুলনায় এবার এই প্রদেশে ৪৬৬ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

ইসলমাবাদে নিজের কার্যালয়ে দেওয়া এক ব্রিফিংয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, বন্যায় মৃতদের মধ্যে অন্তত ৩৮০টি শিশু আছে।

মঙ্গলবার পাকিস্তানের উত্তরাঞ্চলে আটকে পড়া কিছু পর্যটকসহ প্রায় ৩০০ জনকে হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে পাকিস্তানের রাষ্ট্র পরিচালিত এক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বিবৃতিতে বলা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান