পাকিস্তানে তুষারপাতে গাড়িতে আটকা পড়ে প্রাণ গেল ২১ জনের

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের উত্তরাঞ্চলীয় গেইলাত এলাকায় ভারী তুষারপাতে ঢেকে যাওয়া গাড়ির ভেতরে আটকা পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি ঘটেছে। আজ শনিবার দেশটির পাঞ্জাব প্রদেশের সীমান্ত লাগোয়া গেইলাতের মুরি এলাকায় তুষারপাতের ঘটনায় আটকা পড়া আরও এক হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।

গাড়িতে আটকা পড়াদের প্রাণহানির এই ঘটনায় গেইলাতের মুরি এলাকায় দুর্যোগ ঘোষণা করা হয়েছে। দেশটির সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা সড়ক পরিষ্কার এবং আটকা পড়া লোকজনকে উদ্ধারে অভিযান শুরু করেছেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত কয়েক দিনে মুরি এলাকায় ১০ হাজারের বেশি যানবাহন প্রবেশ করেছে। এসব যানবাহনের বেশিরভাগ আরোহীই পর্যটক। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ বলেছেন, ভারী তুষারপাতের কারণে মুরির মহাসড়কে প্রায় এক হাজার গাড়ি আটকা পড়েছে।

পাকিস্তানের অন্যতম পার্বত্য পর্যটন নগরী মুরি। রাজধানী ইসলামাবাদের উত্তরের এই শহর পর্যটকদের কাছে তুমুল জনপ্রিয়। শুক্রবার স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, তুষারপাতের কারণে পর্যটকরা আটকা পড়ছেন।

মুরি পুলিশের কর্মকর্তারা এএফপিকে বলেছেন, অস্বাভাবিক ভারী তুষারপাত দেখতে গত কয়েক দিনে মুরিতে ১০ হাজারের বেশি গাড়ি প্রবেশ করেছে। যে কারণে মুরির মহাসড়কে ব্যাপক যানজটও দেখা দিয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, শনিবার দুপুর পর্যন্ত গাড়িতে আটকা এক হাজার ১২২ জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া কয়েকটি গাড়ির ভেতরে ২১ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। যাদের মধ্যে ৯ জন শিশুও রয়েছে।

এক ভিডিও বার্তায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ বলেছেন, গত ১৫ থেকে ২০ বছরের মধ্যে এবারই সর্বোচ্চসংখ্যক পর্যটক পাহাড়ি এলাকা মুরিতে গেছেন। যে কারণে সেখানে বড় ধরনের সংকট তৈরি হয়েছে।

পাকিস্তানের আবহাওয়া বিভাগ এক পূর্বাভাসে জানিয়েছে, মুরি এবং গেইলাতে ৬ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ভারী তুষারপাত হতে পারে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান