পাকিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত বেড়ে ৬৩

news-image

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে রাজনৈতিক সম্মেলনে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত বেড়ে ৬৩ জনে দাঁড়িয়েছে। হামলায় আহত হয়েছেন অন্তত ১২৩ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে সাম্প্রতিক এই আত্মঘাতী বোমা হামলার সঙ্গে আফগান নাগরিকরা জড়িত ছিল বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

বুধবার (২ আগস্ট) আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

বাজাউরের সরকারি হাসপাতালের মুখপাত্র লিয়াকত আলী বুধবার বলেছেন, পাকিস্তানের আফগানিস্তান সীমান্তের কাছে হওয়া এই আত্মঘাতী বোমা হামলায় এখন পর্যন্ত ৬৩ জন মারা গেছেন। আহত ১২৩ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আলী বলেন, আহতদের মধ্যে কয়েকজনকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে গত ৩০ জুলাই প্রদেশের বাজাউর জেলায় রাজনৈতিক দল জমিয়ত উলামা ইসলাম- ফজলের (জেইউই-এফ) সম্মেলনে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। জানা গেছে, এই কর্মী সম্মেলনে দলটির ৪০০ জনেরও বেশি নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান