পাকিস্তানের মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত অন্তত ৩০

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের পেশওয়ারের পুরাতন শহরে শিয়া সম্প্রদায়ের কুচা রিসালদার মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫০ জন। আজ শুক্রবার জুমার নামাজের সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।

পেশওয়ারের পুলিশ প্রধান মুহাম্মদ ইজাজ খান বলেন, সংঘর্ষ শুরু হয় মসজিদের বাইরে থাকা পুলিশের ওপর বন্দুকধারীদের এলোপাথাড়ি গুলি ছোড়ার মাধ্যমে।

তিনি আরও বলেন, এ সংঘর্ষে এক বন্দুকধারী ও পুলিশের এক সদস্য নিহত হন। এ সময় পুলিশের অপর সদস্য আহত হয়েছেন। পরে বাকি হামলাকারীরা মসজিদের মধ্যে ঢুকে পড়ে এবং বোমা বিস্ফোরণ ঘটায়।

লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ আসিম বলেন, ৬০ জনের বেশি মুসল্লি আহত হয়েছেন এবং মৃতুর সংখ্যা বাড়তে পারে। এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার