পাকিস্তানের ভেতরে ঢুকে ভারতীয় সেনাদের হামলার সেই ভিডিও প্রকাশ

news-image

অনলাইন ডেস্ক: ২০১৬ সালে ভারত শাসিত জম্মু এবং কাশ্মীর রাজ্যের উরি এলাকায় ভারতীয় সেনাবাহিনীর একটি ঘাঁটিতে ভারি অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় জঙ্গিরা। এতে ভারতের বেশ কয়েকজন সেনা সদস্যের মৃত্যু হয়। পরে পাল্টা হামলা চালায় ভারতীয় সেনারাও। সার্জিকাল স্ট্রাইক নামের সেই অভিযানের ৬৩৬ দিন পর সেই হামলার ভিডিও প্রকাশ করা হয়েছে।

জি নিউজের খবর, যারা সার্জিকাল স্ট্রাইক নিয়ে সমালোচনা করেছিলেন, তাদের চুপ করিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট এই ভিডিও। কারণ কমান্ডোদের হেলমেট আর ড্রোন থেকে তোলা এই ফুটেজ। যাতে স্পষ্ট ৫ ঘণ্টার অপারেশনে অন্তত ৭টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে অন্তত দুই থেকে তিন কিলোমিটার পাকিস্তানের ভেতরে ঢুকে এই আঘাত হানে ভারতীয় সেনা।

খবরে আরও বলা হয়, খবর ছিল সীমান্তের ওপারে অনুপ্রবেশের উদ্দেশ্য নিয়ে জঙ্গিরা ভিড় জমিয়েছে। সেই মতো পাল্টা আঘাতের ব্লু প্রিন্ট তৈরি হয়। ২০১৬ সালের ২৮ ও ২৯ সেপ্টেম্বরের রাতে প্যারা কমান্ডোর ফোর্থ ও নাইনথ ব্যাটালিয়ন এই অপারেশনে যায়। তাদের পাকিস্তান অধিকৃত ভূ খণ্ডে নামায় এএলএইচ নামের ধ্রুব হেলিকপ্টার। উরি হামলায় যে সেনারা হুমকির মুখে পড়েছিলেন তাঁদেরই এই অপারেশনে মাঠে নামানো হয়। লক্ষ্য ছিল একটাই, প্রতিশোধ। সেই মতোই প্রস্তুত হয় বাহিনী। তবে অপারেশনে যাওয়াটা যত না বিপজ্জনক, ফেরা ছিল আরও ভয়ঙ্কর। কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করেই ফিরেছিল ভারতীয় সেনা।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ