পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের উড়ন্ত জয়

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে উড়ছে। টানা তিন জয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল স্বাগতিকরা। বুধবার পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল যুবা টাইগ্রেসরা।

আগামী ২ ফেব্রুয়ারি শিরোপার লড়াইয়ে শ্রীলঙ্কার মেয়েদের মুখোমুখি হবে সুমাইয়া আক্তার বাহিনী। বুধবার কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানের মেয়েদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশ।

টি-টোয়েন্টি ফরম্যাটের এই সিরিজে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৫ রানের পুঁজি গড়ে পাকিস্তান। জবাবে ১৮ বল বাকি থাকতেই ৪ উইকেটের জয় পেয়েছে স্বাগতিকরা।

গত ২৪ জানুয়ারি উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটের জয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও খুব একটা বেগ পেতে হয়নি। স্বাগতিকরা জিতেছে ৩৬ রানে। তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ১ রানের জয় পায় বাংলাদেশ।

৪ ম্যাচে চার জয়ে বয়সভিত্তিক এই ত্রিদেশীয় সিরিজে গ্রুপপর্বে অপরাজিতই থাকল বাংলাদেশ। অন্যদিকে ৪ ম্যাচে ১ জয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠে গেছে লঙ্কান মেয়েরা। এ ছাড়া কোনো জয় না পাওয়া পাকিস্তান ছিটকে গেছে সিরিজ থেকে।

আজ টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে দলীয় ১৫ রানের মাথায় উদ্বোধনী জুটি ভাঙলেও দ্বিতীয় উইকেটে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। যদিও তাদের রানটা ঠিক টি-টোয়েন্টি সুলভ ছিল না। এর মধ্যে দলীয় ৮৮ থেকে স্কোরবোর্ডে মাত্র ৪ রান যোগ করতেই আরও চার উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। যার ভেতর রান আউটই ছিল তিনটি। শেষমেশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৫ রানের সংগ্রহ দাঁড় করায় পাকিস্তানের মেয়েরা।

সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৫৮ বলে ৪৮ রানের ইনিংস খেলেন সামিয়া আফসার। এ ছাড়া ৪১ বল মোকাবিলায় ২৬ রান করেন আরেশা আনসারি। বাংলাদেশের হয়ে দুটি উইকেট শিকার করেন রাবেয়া খাতুন। হাতের নাগালে থাকা টার্গেট তাড়ায় শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। এলবিডব্লিউর ফাঁদে পড়েন সুমাইয়া আক্তার সুবর্ণা। ৫ বল খেলে কোনো রান করতে পারেননি এই উইকেটকিপার ব্যাটার।

এর পর ব্যাক্তিগত ১৪ রানে সাজঘরে ফেরেন আরেক ওপেনার ইভা। রান তাড়ায় নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। যদিও জয় পেতে তেমন বেগ পেতে হয়নি। দলীয় ১৭ ওভার শেষেই জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে ৪০ বলে ৩৮ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক সুমাইয়া আক্তার। এ ছাড়া দুই অঙ্ক পেরিয়েছেন কেবল দুজন-ইভা (১৪) ও ইরা (১৬)। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেছেন মুবিন আহমেদ।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার