পাকিস্তানের বিপক্ষে পরিবর্তন আসতে পারে বাংলাদেশ একাদশে

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ সময় আগামীকাল রোববার সকাল ১০টায় এডিলেড ওভালে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। ভারতের বিপক্ষে হারের হতাশা ইতোমধ্যে কাটিয়ে উঠেছে বাংলাদেশ। শুক্রবার রোলটন ওভালে অনুশীলনে প্রাণবন্ত ছিল টাইগাররা। তবে দেখা যায়নি দলের সেরা ব্যাটার লিটন দাসকে।

সূত্র জানিয়েছে, ভারতের বিপক্ষে ২৭ বলে তার ৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলার পথে হ্যামস্ট্রিংয়ে পুরোনো চোটের জায়গায় আবার চোট পান লিটন। যে কারণে বিশ্রামে রয়েছেন তিনি। তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগেই চোট সেরে উঠবেন বলে আশাবাদী বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী।

তিনি বললেন, ‘পাকিস্তান ম্যাচের আগে হাতে সময় আছে। আমরা আজ তার পরীক্ষা করে দেখব। আশা করি, কোনো সমস্যা হবে না।’
অর্থাৎ শেষ ম্যাচে খেলছেন লিটন। লিটনের মতো অবধারিতভাবেই একাদশে থাকছেন দলের সেরা পেসার তাসকিন আহমেদ। তার সঙ্গী তরুণ পেসার হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান থাকছেন। আর ওপেনিংয়ে সৌম্য সরকার ও নাজমুল হাসান শান্তর বিকল্প ভাবা যাচ্ছে না এ মুহূর্তে। টপঅর্ডারে অধিনায়ক সাকিব আল হাসানের পর মিডলঅর্ডার সামলাতে রয়েছেন আফিফ হোসেন ধ্রুব ও মোসাদ্দেক হোসেন সৈকত।

অফফর্মে থাকায় ব্যাটার ইয়াসির আলি রাব্বির জায়গায় স্পিন-অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে খেলানোর সম্ভাবনাই বেশি। এক কথায় ভারতের বিপক্ষে খেলা একাদশে একটিমাত্র পরিবর্তন আসতে পারে শেষ ম্যাচে।

একনজরে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (উইকেট কিপার), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার