পাকিস্তানের কোয়েটায় বোমা হামলা, পুলিশসহ নিহত ৪

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে গতকাল সোমবার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৫ জন। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, কোয়েটার এক ব্যস্ত বাজারে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা বিস্ফোরণ হয়। বেলুচিস্তানের রাজধানী এ কোয়েটা বিচ্ছিন্নতাবাদী ও বিভিন্ন ইসলামিক সশস্ত্র গোষ্ঠীর আতুরঘর হিসেবে পরিচিত।

দেশটির পুলিশ কর্মকর্তা আজফার মেশার বার্তাসংস্থা এএফপিকে বলেন, প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানা গেছে বিস্ফোরক বস্তু থেকে এ বিস্ফোরণ ঘটেছে। মোটরসাইকেলে বিস্ফোরক বস্তু রেখে রিমোট কন্ট্রোল দিয়ে তা বিস্ফোরণ ঘটনা হয়েছে।

তিনি আরও বলেছেন, এ ঘটনায় চারজন নিহত হয়েছেন। এদের মধ্যে দুইজন পুলিশ এবং বাকি দুইজন বেসামরিক লোক। ইতোমধ্যে এ হামলার দায় স্বীকার করেছে বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)।

কোয়েটায় সান্দেমান প্রাদেশিক হাসপাতালের মুখপাত্র ওয়াসিম বেগ হামলায় নিহত চারজনের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, নিহতের মধ্যে পাঁচ বছর বয়সী এক শিশুও আছে।

এদিকে হামলার দায় স্বীকার করার পর বেসামরিক লোকের নিহতের সংখ্যা উল্লেখ করেনি বিএলএ। তারা শুধু দুইজন পুলিশের নিহতের কথা উল্লেখ করেছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার