পাকিস্তানি প্রেতাত্মারা এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মুক্তিযুদ্ধমন্ত্রী

news-image

বকশীগঞ্জ সংবাদদাতা : মুক্তিযুদ্ধে পরাজিত হয়ে পাকিস্তানি বাহিনী মাথা নত করে চলে গেছে। তবে তাদের প্রেতাত্মারা এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ শনিবার বিকেলে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর মুক্ত দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে জীবন বাজি রেখে যুদ্ধ করেছি। রক্তক্ষয়ী যুদ্ধের পর লাল-সবুজের পতাকা পেয়েছি। কিন্তু এখনও পাকিস্তানি প্রেতাত্মারা নানা ষড়যন্ত্র করে চলেছে। রাজনৈতিকভাবে তাদের শেকড় উপড়ে ফেলতে হবে।

মোজাম্মেল হক বলেন, ৪ ডিসেম্বর ধানুয়া কামালপুর মুক্ত হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে দেশে মুক্তিযোদ্ধাদের জন্য একই ডিজাইনের কবর নির্মাণ করা হচ্ছে। যাতে ভবিষ্যত প্রজন্ম কবর দেখেই চিনতে পারে মুক্তিযোদ্ধার কবর। সেইসঙ্গে দেশের গণকবরগুলো সংরক্ষণ করা হচ্ছে। সব মুক্তিযোদ্ধাদের বক্তব্য আর্কাইভের মাধ্যমে কেয়ামত পর্যন্ত সংরক্ষণ করা হবে।

মন্ত্রী আরও বলেন, এক শ্রেণির মানুষ মানবতার কথা বলে। কিন্তু ৭১-এ হাজারো লাশ দেখেও তাদের মানবতার চোখ খোলেনি। তারা দেশবিরোধী ষড়যন্ত্র করেই যাচ্ছে। তাদের প্রতিহত করতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।

কামালপুর মুক্তমঞ্চে বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদ ও বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম যৌথভাবে এ দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে। সমন্বয় পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ, ধানুয়া কামালপুর মুক্ত দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অতিরিক্ত সচিব ড. গাজী সাইফুজ্জামান, সাবেক সিনিয়র সচিব ড. জাফর উদ্দীন, বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের নির্বাহী সভাপতি সাবেক সিনিয়র সচিব আব্দুস সামাদ, ইউএনও মুনমুন জাহান লিজা প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার