পাকিস্তানকে গুড়িয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত

news-image

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ ২০১৮ নারীদের টি-টোয়েন্টি টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছাল ভারত। মালয়েশিয়ার কুয়ালালামপুরে আজ শনিবার প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৭২ রানে গুটিয়ে যায় পাকিস্তান দল। জবাবে ভারত মাত্র ৩ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

এদিন ভারতের হয়ে বল হাতে অনবদ্য হয়ে ওঠেন একতা বিস্ত। বাম-হাতি এই স্পিনার ১৪ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। ব্যাটিংয়ে হরমনপ্রীত কউর ৩৪ রানে অপরাজিত থাকেন। স্মৃতি মন্দানা ৩৮ রান করে জয়ের পথ প্রশস্ত করেন।

পাকিস্তান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। তবে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। শেষ অবধি ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ৭২ রানে থামে পাকিস্তান।

রান তাড়া করতে নেমে ভারতের শুরুটাও ভালো হয়নি। শুরুতেই ফিরে যান মিতালি রাজ ও দীপ্তি শর্মা। তবে স্মৃতি ও হরমনপ্রীত মাথায় ঠাণ্ডা রেখে পার্টনারশিপ গড়ে দলকে জয় এনে দেন। এদিন জিতে গ্রুপ শীর্ষে থেকেই ভারত ফাইনালে চলে গেল।
এদিকে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় থাইল্যান্ড। লঙ্কানদের বিপক্ষে চার উইকেটে জয় পেয়েছে নবাগত দলটি।
আজ দুপুরে স্বাগতিক দল মালয়েশিয়ার বিপক্ষে জয় পেলেই ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে বাংলাদেশের মেয়েরা।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান
৭২/৭ (২০ ওভার)
ভারত
৭৫/৩ (১৬.১/২০ ওভার)
ম্যান অব দ্য ম্যাচ
একতা বিস্ত

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার