পাকিস্তানকে অল্প রানে বেঁধে রাখল ইংল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক : টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভাল হয় নি পাকিস্তানের। দলের দুই ওপেনার বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানরা দলকে শুভসূচনা এনে দিতে পারেননি। পাকিস্তানের পরের ব্যাটাররাও পারেননি। দারুণ শুরুর পর শেষেও ইংলিশরা দারুণভাবে নিয়ন্ত্রণ করেছে ২০০৯ সালের চ্যাম্পিয়নদের। যার ফলে মাত্র ১৩৭ রানেই আটকে গেছে বাবরদের ইনিংস।

শুরু থেকেই ইংলিশদের নিয়ন্ত্রিত বোলিংয়ে হাঁসফাঁস করেছে পাকিস্তান। যে কারণে তৃতীয় ওভারে এসে ম্যাচে প্রথম বাউন্ডারির দেখা পান রিজওয়ান, যেটা অবশ্য হয় ওভার বাউন্ডারি। যদিও এরপরেই ব্যক্তিগত ১৫ রানে স্যাম কারানের বলে বোল্ড হয়ে ফিরে যান এই ওপেনার। এর আগে পরে পাওয়ারপ্লেতে ইংলিশ বোলাররা রীতিমতো শাসনই করেছেন পাক ব্যাটারদের ওপর।

৬ ওভারে পাকিস্তান সংগ্রহ করে ৩৯ রান ১ উইকেট হারিয়ে। দলীয় ৪৫ রানে পাক শিবিরে আঘাত হানেন আদিল রশিদ। হারিসকে ক্যাচ আউটের ফাঁদে ফেলে ৮ রানে বিদায় করেন রশিদ। যদিও এর পরেই আবারো ফিরে যান বাবর আজম ৩২ রান করে।

পরবর্তীতে রান বড় করার দায়িত্ব নেন শান মাসুদ। তবে বেশি দূর আগাতে পারেননি এই বাঁহাতি ব্যাটার। ব্যক্তিগত ৩৮ রান করে ফেরেন। এরপর শাদাব খান দ্রুত ২০ রান করলেও ম্যাচের পরিস্থিতি অনুযায়ী যথেষ্ট ছিল না। এরপর আর বলার মত কোনো ব্যাটারই পারেননি রান করতে। মোহাম্মদ ওয়াসিম, মোহাম্মদ নেওয়াজ ফিরেছেন সিঙ্গেল ডিজিটে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে পাকিস্তান সংগ্রহ করে ১৩৭ রান।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান