পাইলট-ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলাম : সাকিব

news-image

ক্রীড়া প্রতিবেদক : মঙ্গলবার বাংলাদেশ দলের অনুশীলন বা ম্যাচ না থাকায় দলের খেলোয়াড়রা সিলেটে বেশ ফুরফুরে মেজাজে আছেন। কেউ হোটেলরুমে বিশ্রামে কেউবা বাইরে ঘুরে বেড়াচ্ছেন। তবে সাকিব আল হাসানের যেন নেই কোনো বিরাম। সিলেট থেকে সকালেই ছুটে এসেছেন ঢাকায়। বিমান বাংলাদেশের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন টাইগার ক্রিকেটের এই পোস্টারবয়।

সেখানেই গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেন সাকিব। সে সময় ছোটবেলার প্রসঙ্গ টেনে সাকিব বলেন, ‘শৈশবে পাইলট হতে চেতাম, ডাক্তারও হতে চেয়েছি। ইঞ্জিনিয়ারও হতে চেয়েছি, আল্টিমেটলি ক্রিকেটে শেষ হয়েছে। আমি মনে করি এখন বিমানের সঙ্গে আছি, আমি আমার সর্বোচ্চ প্রচার বা প্রসারের চেষ্টা করব।’

এরপর তার কাছে জানতে চাওয়া হয় এতকিছু কি করে পারেন। সাকিবের অকপট জবাব, ‘যে পারে সে সবই পারে।’

মাঠে দারুণ ছন্দে আছেন সাকিব। তার নেতৃত্বে প্রথমবারের মতো ইংল্যান্ডকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এছাড়া আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে ৯৩ রানের অনবদ্য এক ইনিংস উপহার দিয়েছেন সাকিব। যদিও মাঠের বাইরে নানা বিতর্ক পিছু ছাড়ছে না তার।

এদিকে আগামী বৃহস্পতিবার সিরিজের শেষ ওয়ানডেতে লড়বে বাংলাদেশ দল। ইতোমধ্যে আইরিশদের বিপক্ষে প্রথম ওয়ানডে জিতে সিরিজে এগিয়ে রয়েছে টাইগাররা। তবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান