পাঁচ পায়ের মেষশাবক

news-image

নিউজ ডেস্ক : চার পায়ের বদলে পাঁচ পায়ের এক মেষশাবকের জন্মের কথা শুনলে কে না অবাক হবে! এমনটাই ঘটেছে যুক্তরাজ্যের নর্থম্বার‌্যান্ডের মরপেথ শহরের হোয়াইট হাউস ফার্মে। গত ২২ ফেব্রুয়ারি পাঁচ পায়ের ওই বিরল মেষশাবকের জন্ম হয়।

খামারটির অন্যতম সহপ্রতিষ্ঠাতা হেদার হোগার্টি বলেছেন, মেষশাবকটি সুস্থ আছে। তার খামারে পাঁচ পায়ের এমন মেষশাবকের জন্ম দ্বিতীয়বারের মতো হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

নতুন জন্ম নেওয়া এ মেষশাবক নিয়ে এক ভিডিওতে কথা বলেছেন হেদার হোগার্টি। তাতে দেখা যায়, তিনি শাবকটিকে কোলে নিয়ে কথা বলছেন। তিনি এটির পাঁচ পা নেড়েচেড়ে দেখাচ্ছেন। ভিডিওর এক অংশে দেখা যায়, শাবকটি হাঁটতে পারে। অতিরিক্ত পা এর বাঁ পাশে পেটের সামনের অংশে মাঝামাঝি ভাগে সংযুক্ত। হাঁটার সময় এই পা মাটি স্পর্শ করে না। ভবিষ্যতে অতিরিক্ত পা-টি অস্ত্রোপচারের মাধ্যমে ফেলে দেওয়ার চিন্তা রয়েছে বলে জানান হোগার্টি।

হোগার্টি বলেন, তার ২৫ বছরের খামারজীবনে এ ধরনের মেষশাবক জন্মের ঘটনা দ্বিতীয়বারের মতো ঘটল। এর আগে ৯ বছর আগে এমন একটি শাবক জন্ম নিয়েছিল। ওই দিন ছিল ‘এপ্রিল ফুল ডে’ (১ এপ্রিল)। লোকজন ভেবেছিলেন তিনি তাদের বোকা বানাচ্ছেন। সেবারের শাবকটির পা-টি ছিল ডান পাশে পেট বরাবর।

বিভিন্ন গবেষণা সূত্র বলছে, অতিরিক্ত পা নিয়ে জন্ম নেওয়া এমন মেষশাবকের ঘটনা প্রতি ১০ লাখে একটি ঘটে থাকে। আগে জন্ম নেওয়া মেষটির নাম রাখা হয়েছিল কুইন্টো। অস্ত্রোপচারের মাধ্যমে সেটির অতিরিক্ত পা ফেলে দেওয়া হয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান