পাঁচ নারী আসছে ‘আমি ছুঁয়ে দিলেই’

news-image

বিনোদন প্রতিবেদক : শীঘ্রই বাজারে আসছে পঞ্চ নারীর কণ্ঠে গানচিলের গানে ফেরার মিশ্র অ্যালবাম ‘আমি ছুঁয়ে দিলেই!’। যদিও এই মিশ্র অ্যালবামের একটি ডুয়েট গানে শাকিলা জাফরের সাথে কণ্ঠ দিয়েছেন নবীব খান!
জানা গেছে, গ্রামীন ফোনের পৃষ্ঠপোষকতায় শীঘ্রই বাজারে আসছে `আমি ছুঁয়ে দিলেই!’ নামের মিশ্র অ্যালবামটি। অ্যালবামটিতে গান করেছেন সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, শাকিলা জাফর, কনক চাঁপা আর ন্যান্সি।
অ্যালবামটিতে থাকছে নকিব খানের সুরে আসিফ ইকবালের লেখা সাত টি গান। সঙ্গে থাকছে সুরকার মইনুল ইসলাম খানের দুটো স্পেশাল বোনাস ট্র্যাক!
দুটো ডুয়েট সং থাকবে এই অ্যালবামে, শাকিলা জাফর ও নকীব খানের গানটি ছাড়া অন্য গানটি দু বোনের গান ‘আমার সকল সুখে বুবু’ গেয়েছেন সামিনা চৌধুরী ও ফাহমিদা নবী। অ্যালবামটিতে থাকছে ফাহমিদা নবীর আরো তিনটি গান – চোখ বুজলে তুই, সখী কি করে বলি আর দেখো আলো করা জ্যোছনা। কনক চাঁপার গান ‘হৃদয় জুড়ে কষ্ট বাজে’ ও ‘দিনের পর দিন’। আর ন্যান্সি গেয়েছেন ‘আমি ছুঁয়ে দিলেই’ ও ‘নিয়ে চলনারে’।
উল্লেখ্য, অ্যালবামটির সঙ্গীতায়োজন করেছেন পার্থ মজুমদার আর মীর মাসুম ।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার