পাঁচটি টি-টোয়েন্টি খেলতে দুপুরে ঢাকায় পৌঁছাবে নিউজিল্যান্ড

news-image

ক্রীড়া প্রতিবেদক : অস্ট্রেলিয়া সিরিজ শেষে দুই সপ্তাহের বিরতি। এবার আবারও শুরু হচ্ছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের ব্যস্ততা। কারণ, ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজে খেলার জন্য আজ দুপুরেই ঢাকায় এসে পৌঁছাবেন কিউই ক্রিকেটাররা।

অস্ট্রেলিয়া এসেছিল চাটার্ড ফ্লাইটে করে। তবে নিউজিল্যান্ড ক্রিকেটাররা চাটার্ড ফ্লাইট নয়, আসছেন সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে করে। আজ দুপুর ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে। এরপর ইমিগ্রেশন শেষ করে দ্রুত তারা গিয়ে উঠবেন টিম হোটেলে।

এদিকে ইংল্যান্ডের দ্য হান্ড্রেড ক্রিকেট খেলে নিজেদের দেশে না গিয়ে নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার অ্যালেন ফিন ও কলিন ডি গ্র্যান্ডহোম গত শুক্রবার ঢাকায় এসে পৌঁছে গেছেন। এসেই তারা তিনদিনের রুম কোয়ারেন্টাইন করেন। আজ কোয়ারেন্টাইন মুক্ত হচ্ছেন তার। তাদের সঙ্গে কোযারেন্টাইন মুক্ত হয়েছেন নিউজিল্যান্ডের দুই পর্যবেক্ষকও।

বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ১৭ আগস্ট একজন এবং অন্যজন ২০ আগস্ট ঢাকা এসে পৌঁছান। বিসিবি জানিয়েছিল, এই দুই পর্যবেক্ষক কোয়ারেন্টাইন মুক্ত হওয়ার পর তাদেরকে হোটেল ব্যবস্থাপনার দায়িত্ব বুঝিয়ে দেয়া হবে এবং কিউই ক্রিকেটাররা আসার আগেই তারা দু’জন সব পর্যবেক্ষণ করবেন।

মিরপুরে ১ সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ৩, ৫, ৮ ও ১০ তারিখ অনুষ্ঠিত হবে সিরিজের বাকি চার ম্যাচ।

অস্ট্রেলিয়া এসেছিল চার্টার করা ফ্লাইটে। তাদের প্রতিবেশী নিউজিল্যান্ড অবশ্য আজ মঙ্গলবার ঢাকায় নামছে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটেই। করোনা পরীক্ষায় উতরে গেলে ২০ সদস্যের এই দলটি হোটেলে তিন দিন কোয়ারেন্টিনের পর অনুশীলন করবে মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। এই ভেন্যুতেই অনুষ্ঠিত হবে পাঁচ টি-টোয়েন্টির সিরিজের সব ম্যাচ।

এদিকে তিনদিন নিজেদের বাড়িতে কোয়ারেন্টাইন করা বাংলাদেশ দলের সদস্যরাও আজ হোটেলে উঠছেন। সফরকারীদের মতো তারাও তিনদিনের হোটেল কোয়ারেন্টাইন শেষে অনুশীলনের সুযোগ পাবেন মিরপুরে।

যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে কাটিয়ে আগামীকাল দেশে ফিরছেন সাকিব আল হাসানও। বিসিবির প্র্যাকটিস সূচিতে বাংলাদেশের দলের জন্য মিরপুর বরাদ্দ হয়েছে ২৮ আগস্ট। তাতে কোয়ারেন্টাইন শেষ করে দলের সঙ্গে প্রথম অনুশীলনেই যোগ দিতে পারবেন সাকিব।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান