পশ্চিমাদের ধুয়ে দিলেন পুতিন

news-image

অনলাইন ডেস্ক : ফের পশ্চিমাদের একহাত নিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি ইউক্রেনে পশ্চিমা দেশগুলোর অস্ত্র সরবরাহের কড়া সমালোচনা করেছেন। খবর এনডিটিভির।

গতকাল সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ফোনালাপ করেছেন পুতিন। সেখানে তিনি কিয়েভের নীতিকে ধ্বংসাত্মক বলে উল্লেখ করেছেন।

পুতিন বলেছেন, কিয়েভ একটি ধ্বংসাত্মক নীতি অনুসরণ করছে এবং পশ্চিমা পৃষ্ঠপোষকদের সমর্থনে শত্রুতা তীব্র করার উপর বাজি ধরেছে। এ ছাড়া গত ৭ জানুয়ারি বড়দিন উপলক্ষে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কিয়েভ বলে অভিযোগ পুতিনের।

এদিকে সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, রসদ সরবরাহে সমস্যা এবং মনোবল দুর্বল হয়ে যাওয়ার কারণে রাশিয়া বর্তমানে “অসুবিধাজনক অবস্থানে” রয়েছে। এ কারণে রুশ সৈন্যদেরকে তাদের দেশে ফেরত পাঠানো এবং শান্তি প্রতিষ্ঠার জন্য একটা “সুযোগ” তেরি হয়েছে।

ব্রিটেন যে ইউক্রেনে বেশ কিছু চ্যালেঞ্জার ট্যাঙ্ক পাঠাচ্ছে- প্রধানমন্ত্রী সুনাকের বিবৃতিতে তা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও ব্রিটেন ইউক্রেনে আরও বেশ কিছু স্বয়ংক্রিয় অস্ত্র পাঠানোর পরিকল্পনা করছে বলে জানা গেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এসব অস্ত্রও অনেকটা ট্যাঙ্কের মতো। এগুলো নিজে নিজেই অগ্রসর হতে পারে। ঋষি সুনাক বলছেন, তাদের চ্যালেঞ্জার টু ট্যাঙ্ক রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেনকে আরও বেশি শক্তিশালী করবে।

পরিকল্পনায় বলা হচ্ছে, ব্রিটেন ইউক্রেনে ১৪টি চ্যালেঞ্জার টু ট্যাঙ্ক পাঠাবে। ধারণা করা হচ্ছে, এছাড়াও ব্রিটেনের তৈরি আরও ৩০টি বড় আকারের স্বয়ংক্রিয় অস্ত্র-এএস৯০ পাঠানো হবে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান