পল্টনে বিএনপির সমাবেশ চলছে

news-image

নিজস্ব প্রতিবেদক : ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশে বিভাগীয় সমাবেশ করছে বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনের সড়কে অস্থায়ী মঞ্চে শুরু হয়েছে বিক্ষোভ সমাবেশ।

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়।

সরেজমিন দেখা গেছে, সমাবেশে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হচ্ছেন। সমাবেশস্থলে তাদের বসার জন্য সড়কে বিছানো হয়েছে কার্পেট। যার ফলে সমাবেশে আসা নেতাকর্মীরা সড়কে অবস্থান নেওয়ায় ফকিরাপুল থেকে নাইটিংঙ্গেল মোড়গামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনগুলোকে ঘুরে দৈনিক বাংলা মোড় ও বায়তুল মোকাররম ঘুরে যেতে হচ্ছে, তাতে যাত্রীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে।

গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ সহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এছাড়া সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, আর সঞ্চালন করছেন সদস্য সচিব রফিকুল আলম মঞ্জু।

এদিকে বিএনপির সমাবেশকে ঘিরে বরাবরের মতো আজও সর্তক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। দেখা গেছে, সমাবেশ স্থলের পাশে হোটেল ভিক্টোরিয়া, পল্টন, চায়না টাউন ও নাইটিংঙ্গেল মোড়ে অবস্থা নিয়েছে পুলিশ। এছাড়া সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদেরও দেখা গেছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার