পর্ন ভিডিও বিক্রি করায় গ্রেপ্তার ১০ ব্যবসায়ী

news-image

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানাধীন তিলকপুর রেলস্টেশন এলাকায় মাল্টিমিডিয়ার দোকানগুলোতে অভিযান চালিয়ে পর্ন ভিডিও বিক্রির অভিযোগে ১০ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদের বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে থানায় মামলা দায়েরের পর আজ মঙ্গলবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল সোমবার রাত ৮টার দিকে তিলকপুর রেলস্টেশন সংলগ্ন মার্কেটে অভিযান চালিয়ে পর্ন ভিডিওসহ ওই ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হয়। তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারকৃতদের নাম জানা যায়নি।

জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মাল্টিমিডিয়া ব্যবসার আড়ালে তরুণদের মাঝে পর্ন ভিডিও বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদে সোমবার সন্ধ্যায় তিলকপুর রেলস্টেশন সংলগ্ন মার্কেটে অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এ সময় কম্পিউটারে পর্ন ভিডিও দেখতে পেলে র‌্যাব তাদের গ্রেপ্তার করে পিসিগুলো জব্দ করে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান