পর্নোসাইটের পর এবার ১৭৬ জুয়া খেলার সাইট বন্ধ করল সরকার

news-image

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশে বন্ধ হলো অনলাইনে জুয়া খেলার ১৭৬টি সাইট। রোববার থেকে জুয়াড়িরা এসব সাইটে প্রবেশ করে জুয়া বা বা বেটিং করতে পারছেন না।গতকাল বিকেলে অনলাইনে জুয়া খেলার বা বেটিংয়ের ১৭৬টি সাইট বন্ধ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সাধারণ সম্পাদক ইমদাদুল হক। ইমদাদুল হক বলেন, ১৭৬টি সাইট বন্ধ করতে বিভিন্ন পর্যায়ের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের নির্দেশনা দিয়েছিল বিটিআরসি। আজ তা কার্যকর করা হয়েছে। আরও কিছু জুয়া ও বেটিং সাইট বন্ধের নির্দেশনা আসতে পারে বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার দেশে পর্নোসাইট বন্ধের ঘোষণা দেন। এরপরই বিটিআরসি এ বিষয়ে তৎপর হতে থাকে। ইতোমধ্যে বিটিআরসি কয়েক দফায় প্রায় চার হাজার পর্নোসাইট বন্ধ করেছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার