পরী-রাজের বিয়ের বৈধতা জানতে চেয়ে আ‌ই‌নি নো‌টিশ

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ক্যারিয়ারের শুরু থেকেই নানা বিষয়ে আলোচনায় তিনি। সম্প্রতি বিয়ে ও অনাগত সন্তানের খবরে আলোচনায় এসেছিলেন এই নায়িকা। ফের স্বামীকে ঘিরে আলোচনায় এলেন পরী।

স্বামীকে তালাক না দিয়ে বিয়ের অভিযোগে পরী ও অভিনেতা শরিফুল রাজকে আইনি নোটিশ পাঠিয়েছেন কুমিল্লার এক আইনজীবী। আগামী সাত কার্যদিবসের মধ্যে জবাব না দিলে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে নোটিশে। মঙ্গলবার কুমিল্লা জজ কোর্টের আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী পরীমণি ও রাজকে পাঠানো নোটিশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, ২০১২ সালের ৪ এপ্রিল নায়িকা পরীমণি যশোরের কেশবপুর এলাকার যুবক ফেরদৌস কবির সৌরভের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তখন তাদের বিয়ের কাবিন ছিল এক লাখ টাকা। বিয়েটি রেজিষ্ট্রি হয় কেশবপুর শহরের অফিসপাড়ার পাবলিক ময়দান এলাকার ফাতেমা মঞ্জিলে পৌরসভার কাজী এম ইমরানের হোসেনের মাধ্যমে। পরে এই বিয়ের ডিভোর্স ছাড়াই পরীমণি গত বছর ১৭ অক্টোবর ব্রাহ্মণবাড়ীয়ার শরীফুল রাজের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়। তার এ বিয়ে অবৈধ।

তিনি আরও বলেন, আমি রাজ ও পরীমণি দুজনকেই আইনি নোটিশ পাঠাইছি। আমি জানতে চেয়েছি পরীমণি তার আগের বিয়েতে ডিভোর্স না দিয়ে কেন দ্বিতীয় বিয়ে করেছেন। এ ছাড়াও যখন সন্তান সম্ভবা তখন দ্বিতীয় বিয়ের কথা মিডিয়াতে প্রচার করেছেন। আমি নিশ্চিত হয়েছি তার প্রথম বিয়ের ডিভোর্স হয়নি এবং দ্বিতীয় বিয়েরও বৈধতা নেই। দেশের প্রচলিত আইনে তারা অপরাধ করেছেন।

এ আইনজীবী বলেন, আমি নোটিশে বলেছি যদি তাদের কাছে তাদের পক্ষে বৈধ কাগজপত্র থাকে তাহলে তা জনসম্মুখে আনতে। না হয় আগামী সাত কর্মদিবসের মধ্যে জবাব না পাই তাহলে আমি আইনগত পদক্ষেপ নেব।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার