পরীমনির বিছানায় রক্তের ছোপ, চলমান ঘটনায় নতুন বাঁক

news-image

বিনোদন প্রতিবেদক : একটি ছবিতে বিছানায় থাকা কোলবালিশে ছোপ ছোপ রক্তের দাগ। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, বিছানার চাদরেও ছিটিয়ে আছে লাল রক্তবিন্দু। আর তারই পাশে পড়ে আছে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনির পা।

আজ রোববার সকাল ৬টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি দুটি পোস্ট করেন পরী, যার ক্যাপশনে লেখা ‘হ্যাপি নিউ ইয়ার। আগামীকাল সংবাদ সম্মেলন, লোডিং….।’

হঠাৎ করে তার রক্তে মাখা ছবি দুটি নতুন করে ঝামেলার ইঙ্গিত দিচ্ছে। নতুন বছরে সকাল সকাল সে ছবি দেখে নেটিজেনদের মাথায় হাত!

এর আগে বছরের শেষ দিনে ফেসবুকে এক পোস্টে স্বামী শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের আভাস দেন পরী। জানান, রাজের সঙ্গে তার সংসার ভেঙে যাচ্ছে। পরী গণমাধ্যমকে জানান, খুব শিগগিরই রাজকে ডিভোর্স লেটার পাঠাবেন। তবে পরক্ষণেই জানিয়েছিলেন স্বস্তির খবর। অভিমান ভুলে আবারও রাজের সঙ্গে আছেন।

আর এর কয়েক ঘণ্টা পর রক্তে মাখা ছবি দেখতে পেলেন নেটিজেনরা। এরপর থেকে ভক্তদের উৎকণ্ঠা, স্বামী রাজের সঙ্গে আবার কোনো জটিলতা হলো কি না? সেই সূত্রে হাতাহাতির ঘটনা ঘটেছে কি না তা এখনো জানা যায়নি। আর কখন সংবাদ সম্মেলন করবেন সে বিষয়েও কিছু বিস্তারিত জানাননি নায়িকা।

পোস্টের নিচে মন্তব্য করার সুযোগটিও বন্ধ রেখেছেন ‘রক্ত’ ছবির এ নায়িকা। এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করেও সাড়া মেলেনি। চুপ রয়েছেন শরীফুল রাজও।

পরী-রাজ দম্পত্তি রাজ্য নামে এক পুত্র সন্তানের জনক-জননী।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান