পরীক্ষার সিরিজে প্রত্যাশিত জয় টাইগারদের

news-image

স্পোর্টস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচে চাপে পড়েও ১৫৮ তুলেছিল বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ ম্যাচে চাপহীন থেকেও সংগ্রহ ১৬৯। বেশি মাত্র ১১! আমিরাতের বিপক্ষে এই দুই ম্যাচ যেন টি-২০ ফরম্যাটে টাইগারদের সামর্থ্যের জানান দিয়ে গেল।

তবে প্রথম ম্যাচে কষ্ট করে জিতলেও দ্বিতীয় ম্যাচে বোলারদের দাপটে ৩২ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ। ২-০ ব্যবধানে সিরিজ জিতে তলানিতে পড়া আত্মবিশ্বাস খানিকটা বাড়িয়ে, দলটা একটু পরীক্ষা-নিরীক্ষা করে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের উদ্দেশ্যে পাড়ি দিতে পারছে।

মঙ্গলবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ম্যাচেও টস হারে বাংলাদেশ। মেকশিফট ওপেনার সাব্বির রহমান ও মেহেদি মিরাজ ২৭ রান যোগ করেন। সাব্বির একটি করে চার ও ছক্কায় ১২ রান করেন। লিটন দাস এসে ঝড়ো শুরু করলেও ফিরে যান ২০ বলে চারটি চারে ২৫ রান করে। আফিফ হোসেন ১০ বলে দুই চার ও এক ছক্কায় ১৮ রান করে সাজঘরে ফেরেন।

অন্য ওপেনার মেহেদি মিরাজ ক্রিজে থাকলেও সেভাবে রান বড় করে নিতে পারেননি। ১৫তম ওভারে ৩ ৭ বলে পাঁচটি চারে ৪৬ রান করে আউট হন। চাপহীন থেকে ব্যাট করে মোসাদ্দেক হোসেন ২২ বলে করেন ২৭ রান। তিনি দুই চার ও এক ছক্কা মারেন। তবে স্লগে ইয়াসির রাব্বি ১৩ বলে এক ছয় ও এক চারে ২১ ও নুরুল হাসান ১০ বলে এক চার ও এক ছয়ে ১৯ রান করে পুঁজি বাড়িয়ে নেন।

জবাব দিতে নেমে ২৯ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে আমিরাত। এর মধ্যে ওপেনার মোহাম্মদ ওয়াসেম ১৬ বলে ১৮ রান করেন। শুরুর ওই ধাক্কা সামাল দেন পাঁচে নামা অধিনায়ক রিজওয়ান ও ছয়ে নামা বাসিল আহমেদ। তারা ৯০ রান যোগ করেন। এর মধ্যে রিজওয়ান ৩৬ বলে দুই ছক্কা ও দুই চারে ৫১ রান করেন। বাসিল ৪০ বলে চারটি চারে ৪২ করে আউট হন।

বাংলাদেশ দলের হয়ে দারুণ বোলিং করেছেন দুই পেসার তাসকিন আহমেদ ও এবাদত হোসেন। তাসকিন ৪ ওভারে ২২ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। এর মধ্যে শেষ ওভারে তিনি দিয়েছেন ১২ রান। এবাদত ৪ ওভারে ২৪ রানে নিয়েছেন ১ উইকেট। এছাড়া স্পিনার মোসাদ্দেক ২ ওভারে ৮ রান দিয়ে দুই উইকেট দখল করেছেন। মিরাজ ২ ওভারে দেন মাত্র ১২ রান। নাসুম ছিলেন খরুচে। তিনি ৪ ওভারে ৩৬ রান দিয়ে নেন ১ উইকেট। সাইফউদ্দিন ৩ ওভারে ২৬ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার