পরীক্ষার ফল প্রকাশের ৪৮ ঘণ্টায় ৯ শিক্ষার্থীর আত্মহত্যা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অন্ধ্র প্রদেশের পরীক্ষা বোর্ড গত বুধবার একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশ করে। ফলাফল প্রকাশের ৪৮ ঘণ্টার মধ্যে নয়জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এ ছাড়া আত্মহত্যার চেষ্টা করেছে আরও দুই শিক্ষার্থী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এবারের পরীক্ষায় ১০ লাখ শিক্ষার্থী অংশ নিয়েছিল। একাদশ শ্রেণিতে পাশের হার ছিল ৬১ এবং দ্বাদশ শ্রেণিতে তা ৭২ শতাংশ।

রিপোর্ট, শ্রীকাকুলাম জেলার ১৭ বছর বয়সী একাদশ শ্রেণির ওই শিক্ষার্থী ট্রেনের নিচে লাফ দিয়ে আত্মহত্যা করে। জানা যায়, জেলার দান্দু গোপালাপুরাম গ্রামে বেড়ে ওঠা এই শিক্ষার্থী বেশিরভাগ বিষয়ে ফেল করে মুষড়ে পড়েছিল।

এ ছাড়া, মালকাপুরাম থানার অধীনে ত্রিনাধাপুরামের ১৬ বছর বয়সী কিশোরী আরেক একাদশ শ্রেণির শিক্ষার্থী নিজ বাড়িতেই আত্মহত্যা করেছে। তার স্বজনরা জানায়, বেশ কয়েকটি বিষয়ে ফেল করে সে বেশ হতাশ হয়ে পড়েছিল।

কানছারাপালেম এলাকায় নিজ বাসভবনে দ্বাদশ শ্রেণির আরেক ১৮ বছর বয়সী নিজ বাড়িতে আত্মহত্যা করেন। তিনি এক বিষয়ে ফেল করেছেন। এ ছাড়া অন্ধ্র প্রদেশের চিত্তর জেলার ১৭ বছর বয়সী দুই শিক্ষার্থী পরীক্ষায় ফেলের কারণে আত্মহত্যা করেছে।

অন্যদিকে আরেক মেয়ে শিক্ষার্থী লেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। একইসঙ্গে একই জেলার আরেক ছাত্র কীটনাশক খেয়ে আত্মহত্যা করে বলে খবরে বলা হয়েছে।

আরও পড়ুন: নিত্যপণ্যের চড়া দাম, সন্তানকে পোকা খাওয়াচ্ছেন মা

ভারতের শীর্ষস্থানীয় কলেজগুলোতে একের পর এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা দেশটির শিক্ষাব্যবস্থাকে নতুন প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান