পরিত্যক্ত ব্যাগে মিলল বিচ্ছিন্ন পা

news-image

রংপুর সংবাদদাতা : রংপুরের কাউনিয়ায় মহাসড়কের পাশে প্লাস্টিকের ব্যাগে পলিথিন ও কাপড় দিয়ে মোড়ানো অজ্ঞাত ব্যক্তির একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৯ অক্টোবর) সকালে উপজেলার বালাপাড়া ইউপির সাহাবাজ গ্রামের রংপুর-কুড়িগ্রাম সড়কের পাশ থেকে এটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পা’টি পুরুষের বলে প্রাথমিকভাবে ধারণা করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে সাহাবাজ গ্রামের মহাসড়কের পাশে একটি ব্যাগ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে তা উদ্ধার করে ঘটনাস্থলে তা খুলেন। সেখানে একটি প্লাস্টিকের ব্যাগে করে পলিথিন ও কাপড় দিয়ে মোড়ানো অজ্ঞাত এক ব্যক্তির হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করা হয়।

কাউনিয়া থানার ওসি তদন্ত সেলিমুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া পায়ের গোড়ালিতে পঁচন ধরেছে। পা’টি ওড়না ও বিছানার কাপড় দিয়ে মোড়ানো ও অপারেশন সার্জিক্যাল টুপি সঙ্গে ছিল। তবে প্রকৃত ঘটনা জানতে উদ্ধারকৃত পায়ের অংশের বিষয়ে দেশের সকল থানায় বার্তা পাঠানো হয়েছে বলে তিনি জানান।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান