পরিচয় মিলেছে ইতালি যাওয়ার পথে প্রাণ হারানো ৭ বাংলাদেশির

news-image

নিজস্ব প্রতিবেদক : ইতালিতে অভিবাসনের আশায় ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার পথে ঠান্ডায় প্রাণ হারানো সাত বাংলাদেশির পরিচয় মিলেছে। আজ রোববার রোমের বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

এক বিজ্ঞপ্তিতে ইতালির বাংলাদেশ দূতাবাস জানায়, গত ২৫ জানুয়ারি ইতালিতে অভিবাসনের আশায় ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার পথে ধরা পড়া ২৮৭ জনের মধ্যে ২৭৩ জনই ছিল বাংলাদেশি। এর মধ্যে সাত বাংলাদেশি ঠান্ডাজনিত রোগে নৌকাতেই মারা যায়।

ইতালি দূতাবাস উদ্ধার হওয়া অভিবাসীদের সঙ্গে কথা বলে ঠান্ডায় প্রাণ হারানো সাত বাংলাদেশিদের পরিচয় শনাক্ত করেছেন। তারা হলেন- মাদারীপুর সদর উপজেলার পশ্চিম পিয়ারপুর গ্রামের ইমরান হোসেন, পিয়ারপুর গ্রামের রতন জয় তালুকদার, ঘটকচর গ্রামের সাফায়েত, মোস্তফাপুর গ্রামের জহিরুল, মাদারীপুর সদর উপজেলার বাপ্পী, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার মামুদপুর গ্রামের সাজ্জাদ ও কিশোরগঞ্জে ভৈরব উপজেলার সাইফুল।

রোমের বাংলাদেশ দূতাবাস জানায়, মৃত ওই বাংলাদেশিদের সঙ্গে পরিচয় শনাক্তকারী কোনো ধরনের কাগজপত্র না থাকায় জটিলতা দেখা দিয়েছে। তবে ইতালির ল্যাম্পেডুসায় পৌঁছানো অন্য বাংলাদেশিদের সঙ্গে কথা বলে মৃত সাতজনের তথ্য পাওয়া গেছে।

দূতাবাস কর্তৃপক্ষ আরও জানান, মরদেহগুলো সরকারি খরচে দেশে ফেরত পাঠাতে হলে তাদের পরিচয় নিশ্চিত হতে হবে। পরিচয় নিশ্চিত করার স্বার্থে তাদের পরিবারের সদস্যদের সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়/উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় বা ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসের কল্যাণ শাখার ইমেইলে ([email protected]) যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

এদিকে, ইতালির রোমে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান ২৫ জানুয়ারি সংঘটিত দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার