‘পরাণ’র আগাম টিকিট কেনার হিড়িক

news-image

বিনোদন প্রতিবেদক : ঈদুল আজহায় রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। পঞ্চম সপ্তাহে এসেও দেশের প্রায় ৫০টি হলে চলছে সিনেমাটি। এবার দেশের বাইরে প্রবাসীদের মধ্যেও ‘পরাণ’ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে শুরুতেই মুক্তি পাচ্ছে এটি। সেখানে ‘পরাণ’র আগাম টিকিট বিক্রির হিড়িক পড়েছে। আজ অস্ট্রেলিয়ার হয়েটস ব্ল্যাকটাউন থিয়েটারে প্রিমিয়ার শো হবে। এরই মধ্যে প্রিমিয়ার শোসহ ১৭টি শোর আগাম টিকিট বিক্রি হয়ে গেছে।

জানা গেছে, প্রিমিয়ার শোর সব টিকিট আগাম বিক্রি হয়ে গেছে। অস্ট্রেলিয়ায় সিনেমাটি পরিবেশনা করছে বঙ্গজ ফিল্মস। এর প্রতিষ্ঠাতা তানিম মান্নান জানান, প্রিমিয়ার শোর সব টিকিট বিক্রি হয়ে গেছে। ৩ আগস্ট আমাদের ওয়েবসাইটে খবরটি দিয়েছিলাম। ৫ আগস্টের মধ্যেই সব টিকিট শেষ। এর আগে ‘দেবী’ ও ‘আয়নাবাজি’ সিনেমার সময় এমন ঘটনা ঘটেছিল।

সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিসের পরিচালক ইয়াসির আরাফাত দেশের বাইরে সিনেমাটির মুক্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের কাছ থেকে খুব সাড়া পাচ্ছি। যুক্তরাষ্ট্রে মুক্তির কথাবার্তা প্রায় চূড়ান্ত। এ ছাড়া মধ্যপ্রাচ্য, যুক্তরাজ্য, ইতালি, জার্মানি, নিউজিল্যান্ডসহ আরো কয়েকটি দেশে মুক্তির কথাবার্তা চলছে।’ ‘পরাণ’ সিনেমায় অভিনয় করেছেন শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম, রাশেদ অপু, ইয়াস রোহান, শিল্পী সরকার, নাসির উদ্দিন খান প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান