পরপর দুইবার শূন্য ভোট!

news-image

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে পরপর দুইবার প্রতিদ্বন্দ্বিতা করেও কোনো ভোটারের মন জয় করতে পারেননি সাধারণ সদস্য প্রার্থী আব্দুল মুহিত। তিনি গত জেলা পরিষদ নির্বাচনে শূন্য ভোট পেয়েছিলেন। এবারের নির্বাচনেও শূন্য ভোট পেয়েছেন সদস্য প্রার্থী আব্দুল মুহিত।

জানা যায়, গত জেলা পরিষদ নির্বাচনে নবীগঞ্জ উপজেলার বাজকাশারা গ্রামের মো. আব্দুল মুহিত নির্বাচনে অংশ নিয়ে ৫টি ইউনিয়নের ৬৭ ভোটের মধ্যে উঠ পাখি প্রতীকে শূন্য ভোট পান। তিনি শূন্য ভোট পেয়ে আশাহত হননি। এবারো জেলা পরিষদ নির্বাচনে তিনি অংশ নেন, তার প্রতীক ছিল সিএনজি।

এবার ওয়ার্ড বর্ধিত করে সারা উপজেলাব্যাপী ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভাকে অন্তর্ভুক্ত করা হয়। মোট ভোটার সংখ্যা ছিলেন ১৮৫ জন। সদস্য প্রার্থী আব্দুল মুহিত কিন্তু কোনো ভোটারের মন জয় করতে পারেননি। তিনি এবারো শূন্য ভোট পান।

নির্বাচনের প্রার্থী আব্দুল মুহিতের প্রতিক্রিয়া ছিল, ভোটাররা তার সঙ্গে বেইমানি করেছেন। তিনি ভোটারের সঙ্গে বেইমানি করেননি। কাঁঠাল পাতা দিয়ে কোনো ছাগল (ভোটার) কেনেননি।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান