পরকীয়া দেখে ফেলায় শিশুকে হত্যাচেষ্টা, দেবর-ভাবি আটক

news-image

সাতক্ষীরা প্রতিনিধি : বড় মামী রানী বেগমের সঙ্গে ছোট মামা আশিকুজ্জামানের পরকীয়া দেখে ফেলায় কাল হলো সাত বছরের শিশু আলিফ ফারহাদের। শিশুটিকে চোখে ও মুখে খুঁচিয়ে হত্যার চেষ্টা চালায় তারা। মুমূর্ষু অবস্থায় আলিফ ফরহাদ এখন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ভাবি ও দেবরকে আটক করেছে পুলিশ।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল সোমবার রানী বেগমকে আটক করা হয়। তার স্বীকারোক্তির পর দেবর আশিকুজ্জামানকেও আটক করা হয়েছে। এরা দুজনই ঘটনার বর্ণনা দিয়ে নিজেদের সম্পৃক্তা জানিয়েছে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।

ওসি জানান, দেবহাটা উপজেলার চরবালিথা গ্রামের মঈনুদ্দীন সরদারের ছেলে আলিফ ফারহাদ একই গ্রামে মামার বাড়িতে থাকতো। আলিফের বড় মামা আশরাফুল ইসলাম চাকরির সুবাধে ঢাকায় থাকার সুযোগে দেবর আশিকুজ্জামানের সঙ্গে রানী বেগমের পরকীয়া সম্পর্ক তৈরি হয়। গতকাল সোমবার তাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় শিশু আলিফ ফারহাদকে হত্যার পরিকল্পনা করে তারা।

ওসি আরও জানান, রানী বেগম ও তার দেবর দুজন মিলে শিশুটির চোখে ও মুখে খুঁচিয়ে হত্যার চেষ্টা চালায়। একপর্যায়ে শিশুটিকে মৃত ভেবে নদীর পাড়ে একটি গর্তে ফেলে দেয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাকে প্রাথমিকভাবে চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ মঙ্গলবার খুলনা থেকে শিশুটিকে ঢাকায় নেওয়া হয়েছে আরও উন্নত চিকিৎসার জন্য।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান