পবিত্র আশুরা আজ

news-image

নিজস্ব প্রতিবেদক : আজ শনিবার ১০ মহররম, পবিত্র আশুরা। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে দিনটি শোকের। ৬১ হিজরির এই দিনে ফোরাত নদীতীরবর্তী কারবালায় শহীদ হন মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর প্রিয় দৌহিত্র ইমাম হোসাইন (রা.)। তিনি হজরত আলী (রা.) ও হজরত ফাতেমার (রা.) ছেলে।

হজরত আলীর (রা.) মৃত্যুর পর খলিফা হন হজরত মুয়াবিয়া (রা.)। জীবদ্দশাতেই তিনি ছেলে ইয়াজিদকে উত্তরাধিকার মনোনীত করেন। ইয়াজিদের আনুগত্য স্বীকারে অস্বীকৃতি ও প্রতিবাদে মদিনা ছেড়ে মক্কা হয়ে কুফার উদ্দেশে হিজরত করেন ইমাম হোসাইন (রা.)। পথে কারবালায় থামেন সঙ্গীদের নিয়ে। হোসাইন (রা.) ও তাঁর অনুসারীদের আটক করে মদিনায় ফিরিয়ে নিতে ইয়াজিদের নির্দেশে উমর ইবনে সাদ আবি ওয়াক্কাসের নেতৃত্বে ৪ হাজার সৈন্য কারবালায় প্রবেশ করে। আত্মসমর্পণে বাধ্য করতে ইমাম হোসাইনের (রা.) শিবিরে পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। তৃষ্ণায় কাতর হয়ে পড়লেও ইমাম হোসেইন আত্মসমর্পণে অস্বীকৃতি জানান। ১০ মহররম ইয়াজিদ বাহিনীর অবরোধের বিরুদ্ধে অসম যুদ্ধে ইমাম হোসাইন ও তাঁর ৭২ সঙ্গী শহীদ হন। শিমার ইবনে জিলজুশান কণ্ঠদেশে ছুরি চালিয়ে মহানবী (সা.) এর প্রিয় দৌহিত্রকে হত্যা করে।

মুসলমানদের কাছে ১০ মহররম গুরুত্বপূর্ণ দিন। ইসলাম ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, এই দিনে কেয়ামত হবে। ১০ মহররম পৃথিবীতে আদম (আ.) আসেন। আবু হুরায়রা (রা.) বর্ণনা করেছেন, ‘আমি রাসুলকে (সা.) ১০ মহররম রোজা পালন করতে দেখেছি।’

আশুরার দিনে সুন্নিরা নফল ইবাদত করেন। শিয়া সম্প্রদায় ইমাম হোসেইনের শোকে মাতম করে। এবারও তাজিয়া মিছিল হবে পুরান ঢাকার হোসেনী দালানসহ বিভিন্ন স্থান থেকে। মহররমের প্রথম দিন থেকে পুরান ঢাকার পাশাপাশি হাজারীবাগ, মোহাম্মদপুর ও মিরপুরে চলে তাজিয়ার প্রস্তুতি।

আশুরা উপলক্ষে পৃথক বাণীতে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারাবালার শিক্ষায় জীবন গড়ার আহ্বান জানিয়েছেন। আশুরা উপলক্ষে আজ সরকারি ছুটি।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার