পদ্মা সেতু পার হয়ে যা বললেন প্রথম লেডি বাইকার রুবা

news-image

নিজস্ব প্রতিবেদক : যানবাহন চলাচলের জন্য পদ্মা সেতুর দ্বার খুলে দেওয়ার পর থেকেই যেন সেতু পাড়ি দেওয়ার উৎসবে মেতেছে সবাই। প্রথম নারী মোটরসাইকেল চালক হিসেবে পদ্মা সেতু পাড়ি দিয়েছেন রুবায়াত রুবা নামের এক নারী। তিনি রাজধানী মিরপুরের শেওড়া পাড়া থেকে মোটরসাইকেল চালিয়ে এসে আজ রোববার সকালে সেতুতে ওঠেন।

পদ্মা সেতু পারি দিয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন পেশায় ইউটিউবার রুবায়াত রুবা। তিনি বলেন, ‘এ অনুভূতি প্রকাশ করার মতো না। সকালে মিরপুরের শেওড়া পাড়া থেকে বাইক চালিয়ে এসেছি। অনেক আনন্দ লাগছে। যদিও আমার বাড়ি ঢাকায়, কিন্তু এই সেতু নদীর ওইপারের মানুষের জন্য বড় পাওয়া।‘

সঠিক ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে রুবায়াত রুবা বলেন, ‘সেতুতে নিয়ম অনুয়ায়ী গাড়ি চালানো উচিত। লিখে দিয়েছে ৮০ কিলোমিটার। আমি আইন মান্য করে বাইক চালিয়ে এসেছি। সবার কাছে একই অনুরোধ রইল।’

স্বপ্নের সেতু দিয়ে নদী পারাপার হওয়ার আনন্দে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা দিয়েছে মুন্সীগঞ্জের মাওয়া টোল প্লাজায়। মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, ট্রাক, প্রাইভেটকার, পিকআপসহ পদ্মা সেতু দেখতে আশা হাজার হাজার মানুষ টোল দিয়ে সেতুতে উঠছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান