পদ্মা সেতু উত্তর ও দক্ষিণ থানা উদ্বোধন বিকেলে

news-image

নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু কেন্দ্রিক আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিতে দুই প্রান্তে ‘পদ্মা সেতু দক্ষিণ থানা’ এবং ‘পদ্মা সেতু উত্তর থানা’ স্থাপন করা হয়েছে। থানা দুটির আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে আজ।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন।

পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান জানান, প্রধানমন্ত্রী গণভবন প্রান্ত থেকে পদ্মা সেতু (উত্তর) থানা ও পদ্মা সেতু (দক্ষিণ) থানার কার্যক্রম উদ্বোধন করবেন। এ জন্য সব প্রস্তুতি শেষ করা হয়েছে। বিকেল ৩টায় রাজারবাগ পুলিশ লাইন্স প্রান্তে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অন্যদিকে বাংলাদেশ পুলিশ দ্বিতীয় পর্যায়ে নির্মিত ১২০টি গৃহ হস্তান্তর, পুলিশ হাসপাতালগুলোর আধুনিকায়ন প্রকল্পের আওতায় ১২টি পুলিশ হাসপাতাল, ৬টি নারী ব্যারাক এবং অনলাইন জিডি কার্যক্রম উদ্বোধন করবেন।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু টোলপ্লাজা প্রান্তে অবস্থিত পদ্মা সেতু উত্তর থানা ও শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতু দক্ষিণ থানার উদ্বোধন ঘিরে সব প্রস্তুতি শেষ করা হয়েছে। চার তলাবিশিষ্ট নান্দনিক থানা ভবন দুটির ধোয়া-মোছার কাজও শেষ হয়েছে।

জানা গেছে, থানা দুটিতে ইতোমধ্যে লোকবল নিয়োগ করা হয়েছে। প্রতিটি থানায় একজন সহকারী পুলিশ সুপারসহ ৪০ জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। ৩৬ কোটি টাকা ব্যয়ে থানা দুটি নির্মাণ করা হয়েছে। মাওয়া প্রান্তে পদ্মা সেতু উত্তর থানার আওতায় থাকবে মুন্সিগঞ্জের মেদিনীমণ্ডল ও কুমারভোগ ইউনিয়ন। সেতুর জাজিরা পয়েন্টে পদ্মা সেতু দক্ষিণ থানার আওতায় থাকবে শরীয়তপুরের পূর্ব নাওডোবা ও পশ্চিম নাওডোবা ইউনিয়ন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার