পদ্মা সেতু আমাদের অহংকার, আমাদের গর্ব : প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও উপকরণ দিয়ে স্বপ্নের পদ্মা সেতু তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘২৫ জুন বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন হবে, ইনশাআল্লাহ। পদ্মা সেতু আমাদের অহংকার, আমাদের গর্ব।’

আজ বুধবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় দেশের বন্যা পরিস্থিতি ও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা জানান, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার এসে পদ্মা সেতু নির্মাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। তিনি বলেন, হাজার হাজার মানুষের শ্রমে আজ পদ্মা সেতু হয়েছে। বাংলাদেশ ছাড়াও, চীন, ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, জামার্নিসহ আরও অনেক দেশ পদ্মা সেতু নির্মাণের সঙ্গে যুক্ত ছিল।

নানা ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা মোকাবিলা করে পদ্মা সেতু হয়েছে উল্লেখ করে সরকারপ্রধান আরও বলেন, ‌‘এ জন্য আমি বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানাতে চাই, কারণ তারা আমার পাশে ছিলেন। তাদের সহযোগিতার জন্য আজ পদ্মা সেতু মাথা উঁচু করে দাঁড়িয়েছে।’

এ সময় পদ্মা সেতু নির্মাণে গুনগত মানে কোনো আপস করা হয়নি বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই সেতু নির্মাণ হয়েছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও উপকরণ দিয়ে। পদ্মা সেতুর পাইল বা মাটির গভীরে বসানো ভিত্তি এখন পর্যন্ত বিশ্বে গভীরতম। সর্বোচ্চ ১২২ মিটার গভীর পর্যন্ত এর পাইল বসানো হয়েছে।

করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ার পর সাংবাদিকদের উপস্থিতিতে এটিই প্রধানমন্ত্রীর প্রথম সংবাদ সম্মেলন। করোনাকালে সরকার প্রধানের সংবাদ সম্মেলনগুলোতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সাংবাদিকরা।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান