পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোটরসাইকেলের দীর্ঘ জট

news-image

অনলাইন ডেস্ক : বাইকারদের চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে পদ্মা সেতু। ঈদ সামনে রেখে প্রধানমন্ত্রীর নির্দেশে পরীক্ষামূলকভাবে আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত দিয়ে শুরু হয় মোটরসাইকেল চলাচল।

সরেজমিনে দেখা গেছে, ভোর রাত থেকেই মোটরসাইকেল আরোহীদের ঢল নামে মাওয়া টোলপ্লাজা প্রান্তে। নির্দিষ্ট লেনসহ মাওয়া টোল প্লাজার দুইটি বুথ দিয়ে আদায় করা হচ্ছে টোল। দীর্ঘদিন পর সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করছে তারা। এসময় একে অন্যকে নিয়ম মানার বিষয়ে উৎসাহ দেওয়ার চিত্র দেখা যায়।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ও সাত্তার মাদবর-মঙ্গল মাঝির ঘাটের ব্যবস্থাপক জামাল বলেন, পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হওয়ায় ফেরিতে কোনো গাড়ি বা যাত্রী নেই বলে ফেরি ঘাটে পড়ে রয়েছে। কর্তৃপক্ষ সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত কলমিলতা ও কুঞ্জলতা ঘাটেই থাকবে।

সেতু বিভাগের যুগ্ম সচিব মো. ভিখারুদ্দৌলা চৌধুরী জানান, মোটরসাইকেলে টোল আদায়ে একটি কাউন্টার ব্যবহারের কথা থাকলেও বাড়তি চাপের কারণে দুটি কাউন্টার দিয়ে টোল আদায় করা হচ্ছে। প্রতি মিনিটে দুটি কাউন্টার দিয়ে ২৫-৩০টি মোটরসাইকেল সার্ভিস এরিয়া লেন দিয়ে পদ্মা পার হচ্ছে।

তিনি আরও বলেন, ‘সকাল ৬টা থেকে ৮টা ১০মিনিট পর্যন্ত পদ্মা সেতু দিয়ে ২ হাজার ৭৫৫টি মোটরসাইকেল পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা। তবে সকাল সাড়ে ৮টার পর থেকে মোটরসাইকেলের চাপ নেই বললেই চলে। কয়েক মিনিট পর পর একটি দুটি করে মোটরসাইকেল টোল পরিশোধ করে পদ্মা পাড়ি দিচ্ছে। অন্যদিকে গণপরিবহন ও পণ্যবাহী যানবাহনের কোনো চাপ নেই টোল প্লাজা এলাকায়।’

গত বছরের ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর মোটরসাইকেল নিয়ে পারাপারের সুযোগ মিলেছিল। কিন্তু শুরুতেই এক দুর্ঘটনায় দুজন মারা যাওয়ার পর বন্ধ হয়ে যায় সেই সুযোগ। এ নিয়ে দীর্ঘ সময় ধরে মোটরসাইকেল চালকরা আন্দোলন করেছেন, নানাভাবে দাবি-দাওয়া তুলে ধরেছেন।

কিন্তু সরকারের মন গলেনি। তবে এবার গতি নির্ধারণ করে দিয়ে পরীক্ষামূলকভাবে ঈদের আগে সেতু দিয়ে মোটরসাইকেল চালানোর সুযোগ দিয়েছে সরকার।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার