পদ্মা সেতুর নাট-বল্টু শুধু হাত দিয়ে খোলা হয়নি : সিআইডি

news-image

নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতুর নাট-বল্টু শুধু হাত দিয়ে খোলা হয়নি বলে জানিয়েছেন সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ। তিনি বলেছেন, এটা হাত দিয়ে খোলা সম্ভব নয়। এ বিষয়ে আমরা সেতু কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে জেনেছি, এত বড় একটা স্থাপনার নাট-বল্টু হাত দিয়ে খোলা যাবে না। নাট-বল্টু খোলার জন্য সরঞ্জাম ব্যবহার করা হয়েছে।

আজ সোমবার রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রেজাউল মাসুদ বলেন, গ্রেপ্তার বায়োজিদ তালহার বিরুদ্ধে পদ্মা সেতু দক্ষিণ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে। বায়োজিদ অন্তর্ঘাতমূলক একটি সিদ্ধান্ত নিয়েছে, যা ছিল পরিকল্পিত। তার সঙ্গে এ ঘটনায় আরও দুজন ছিল। যারা একটি প্রাইভেটকারে করে ঘটনার দিন পদ্মা সেতুতে যায়। অপরজনকে গ্রেপ্তারে সিআইডি গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, বায়োজিদ তালহার একটি টিকটক আইডি রয়েছে এবং তার আরেক বন্ধু কায়সারের টিকটক আইডি থেকে গতকাল রোববার ৩০-৩৫ সেকেন্ডের একটি ভিডিও আপলোড হয়েছে। ভিডিওটি আপলোড হওয়ার এক ঘণ্টার মধ্যে বায়জিদকে শনাক্ত করে অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেপ্তার করি।

সিআইডি জানায়, পদ্মা সেতুতে দাঁড়ানো বা ছবি তোলা নিষেধ হলেও প্রথম দিনের শিথিলতার সুযোগে বায়োজিদ অসৎ উদ্দেশ্য নিয়ে সেতুর নাট-বল্টু খোলেন। সেতুর রেলিংয়ের নাট খুলে টিকটক ভিডিও তৈরি করে। যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান