পদ্মা সেতুর নাট খোলার ঘটনায় আরেক যুবক গ্রেফতার

news-image

নিজস্ব প্রতিবেদন : দেশের সর্ববৃহৎ স্থাপনা পদ্মা সেতুর নাট খুলে ভিডিও ধারণ করার ঘটনায় আরও এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি)।

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা থেকে গ্রেফতার করা হয় মাহদি হাসান নামের ওই যুবককে।

রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিটিটিসির প্রধান ও অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান। এর আগে বায়েজিদ নামে এক যুবককে গ্রেফতার করা হয়।

গত ২৫ জুন প্রধানমন্ত্রী উদ্বোধন করেন স্বপ্নের পদ্মা সেতু। পরদিন সেতু সর্বসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এরই ফাঁকে নাট খোলার ভিডিওটি করেন মো. বাইজীদ নামের এক যুবক। এটি ফেসবুকে ছড়িয়ে পড়ছে তোলপাড় শুরু হয়। তাকে বিশেষ ক্ষমতা আইনের মামলা গ্রেফতার করা হয়েছে।

এদিকে বাইজীদের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলার ঘোষণার মধ্যেই নাট খোলার আরও একটি ভিডিও ছড়ায়। দুটি ভিডিও পর্যালোচনা করলে দেখে মনে হয়, দুটো একই জায়গায় করা হয়েছে।

পুলিশের অপরাধ তদন্ত সংস্থা (সিআইডি) সে সময় জানায়, তারা বেশ কয়েকটি ঘটনা নিয়ে একসঙ্গে কাজ করছে। এসব বিষয়ে পরে জানানো হবে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান