পদ্মা সেতুর নাট খুলে টিকটক, ৭ দিনের রিমান্ডে বায়েজীদ

news-image

শরীয়তপুর প্রতিনিধি : পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে টিকটক করে ভাইরাল বায়জীদ তালহাকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার বিকেলে শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সালেহুজ্জামান এ রিমান্ড মঞ্জুর করেন।

শরীয়তপুর কোর্ট পরিদর্শক জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন। আজ বিকেল ৪টার দিকে বায়েজীদকে আদালতে ওঠানো হয়। সিআইডির আবেদনেই বিচারক তার রিমান্ড মঞ্জুর করেন।

শরীয়তপুর কোট জিআরও’র কার্যালয় সূত্রে জানা যায়, বায়জীদ তালহার নামে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে। এ ছাড়া তার সহযোগী অজ্ঞাতনামা আরও কয়েকজনকে মামলায় অভিযুক্ত করা হয়েছে। শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানায় করা মামলায় আজ বিকেলে বায়েজীদকে আদালতে হাজির করেন সিআইডি ঢাকা হেডকোয়ার্টারের পুলিশ পরিদর্শক শাহিনুল ইসলাম। শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেটের আদালতের বিচারক মো. সালেহুজ্জামান তাকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি টিকটক ভিডিওতে দেখা যায়, বায়েজীদ হাত দিয়েই পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে ফেলছেন।

ওই ভিডিও নিয়ে ব্যাপক আলোচনার মধ্যেই গতকাল রোববার বিকেলে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে বায়েজীদকে গ্রেপ্তার করা হয়। তার কাছে ও বাসায় তল্লাশি করে বেশকিছু ডিভাইস উদ্ধার করা হয়েছে, যেগুলো এই মামলার সঙ্গে সংশ্লিষ্ট।

প্রসঙ্গত, ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার ভোর ৬টা থেকে সর্বসাধারণের চলাচলের জন্য সেতু খুলে দেওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান