‘পদ্মা সেতুর উদ্বোধন স্থগিত’র খবর সত্য নয়

news-image

অনলাইন প্রতিবেদক : চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে ফেসবুকে একটি স্ট্যাটাস চোখে পড়ছে। যাতে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করার কথা বলা হচ্ছে। ওই তথ্যটি সঠিক নয় বলে সোমবার (৬ জুন) জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

গত শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। আগুন লাগার পর রাসায়নিকের কনটেইনারে একের পর এক বিকট শব্দে বিস্ফোরণ ঘটতে থাকলে বহু দূর পর্যন্ত কেঁপে ওঠে।

অগ্নিকাণ্ড ও ভয়াবহ এ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪৯ জনে দাঁড়িয়েছে। তবে জেলা প্রশাসনের তথ্যমতে, মৃতের সংখ্যা ৪৬ জন। দগ্ধ ও আহত ১৬৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই শনাক্ত হওয়া নিহতদের জেলা প্রশাসনের সহায়তায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. ইলিয়াস হোসেন চৌধুরী জানান, নিহতদের মধ্যে ডিপোর শ্রমিকদের পাশাপাশি ফায়ার সার্ভিসের ৯ সদস্যও রয়েছেন। হাসপাতালে ভর্তি অনেকের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা বাড়তে পারে।

ওই ঘটনার পর থেকে ফেসবুকে একটা স্ট্যাটাস চোখে পড়ে। সেটি হলো- ‘বিশেষ ঘোষণা: পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান স্থগিতের নির্দেশ প্রধানমন্ত্রীর। আয়োজনের টাকার সাথে ফান্ড থেকে আরও টাকা যোগ করে ফায়ার সার্ভিসের জন্য অতি দ্রুত চারটি ফায়ার ফাইটিং হেলিকপ্টার ক্রয়ের নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এমন একটা সিদ্ধান্তের জন্য দেশের প্রতিটি মানুষের হৃদয় থেকে আপনার জন্য দোয়া ও অফুরন্ত ভালোবাসা। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুতনয়া দেশরত্ন শেখ হাসিনা।’

এই ঘোষণাটিকে ভুয়া বলেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তিনি বলেন, নান বাধা বিপত্তির পর পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। ২৫ জুন এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। পদ্মা সেতুর যারা বিরোধিতা করেছেন, তারাই উদ্বোধন স্থগিতের অপপ্রচার করছেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান