পদ্মশ্রী বিদ্যা বালান

ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী খেতাব গ্রহণ করলেন বলিউডের অভিনেত্রী বিদ্যা বালান। আজ ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এক অনুষ্ঠানে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এ অভিনেত্রীকে পদ্মশ্রী খেতাবে ভূষিত করেন।



২০১৪ সালে পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী পুরস্কারের জন্য নির্বাচিতদের নামের তালিকা প্রকাশ করা হয় গত জানুয়ারি মাসে। আজ ভারতের রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করা হয়। বলিউডের অভিনয়শিল্পীদের মধ্যে বিদ্যা ছাড়াও সম্মাননা দেওয়া হয়েছে প্রখ্যাত অভিনেতা কমল হাসান ও পরেশ রাওয়ালকে। এক খবরে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।



মাত্র ৩৬ বছর বয়সে এমন মর্যাদাপূর্ণ খেতাব পাওয়ার জন্য নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে বিদ্যা বলেছিলেন, ‘আমি শিহরিত, অভিভূত ও অত্যন্ত আনন্দিত। কৃতজ্ঞতা ও অনুভূতি প্রকাশের ভাষা হারিয়ে ফেলছি আমি। আমার জন্য এটা অনেক গর্বের একটি বিষয়। আমার পরিবারের সদস্যদের কারণেই আজ এই পর্যায়ে পৌঁছতে পেরেছি আমি। এজন্য সম্মাননাটি আমি তাঁদেরই উত্সর্গ করছি।’



অভিনয় জগতে বিদ্যা বালান যাত্রা শুরু করেছিলেন ‘হাম পাঁচ’ টিভি সিরিজের মাধ্যমে। ২০০৫ সালে ‘পরিণীতা’ ছবির মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় তাঁর। পরবর্তী সময়ে একের পর এক ছবিতে ভিন্নধর্মী নানা চরিত্রে অভিনয়ের মাধ্যমে বহুমুখী অভিনয় প্রতিভার প্রমাণ দেন গুণী এ অভিনেত্রী।



‘পা’, ‘ইশকিয়া’, ‘নো ওয়ান কিলড জেসিকা’ ও ‘কাহানি’ ছবিতে বিদ্যার অনবদ্য অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। ২০১১ সালে মুক্তি পাওয়া ‘দ্য ডার্টি পিকচার’ ছবিতে আবেদনময়ী দক্ষিণী অভিনেত্রী প্রয়াত সিল্ক স্মিতার চরিত্রে অভিনয়ের সুবাদে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন বিদ্যা বালান।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার