পদোন্নতির ২৪ দিনের মাথায় অবসরে, যা বললেন বিদায়ী সচিব

news-image

নিজস্ব প্রতিবেদক : পদোন্নতির পর এক মাসেরও কম সময় তথা ২৪ দিনের মাথায় অবসরে পাঠানো হয়েছে মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারকে। রাষ্ট্রপতির আদেশক্রমে আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে কবির বিন আনোয়ারের জায়গায় মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেনকে। সে হিসেবে আজ ছিল তার চাকরির শেষ দিন।

এদিন অফিসে ঢোকার পথে সাংবাদিকদের কবির বিন আনোয়ার বলেন, ‘আজ আমার সরকারি চাকরির মেয়াদ শেষ হয়েছে। এটা রুটিনমাফিক পদ্ধতি।’

তিনি বলেন, ‘এক্সটেনশন হওয়াটা একটা প্রিভিলাইজের বিষয়। এখন যেটা হয়েছে এটাই স্বাভাবিক ছিল। পরবর্তী সময়ে হয়তো অন্য কোনো ভালো জায়গায়ও আমাকে দেখতে পাবেন।’

প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জানিয়ে বিদায়ী সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী বুঝে-শুনেই সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তের প্রতি আমার সম্মান রয়েছে।’

নির্দিষ্ট কোনো অভিযোগের কারণে আপনি এক্সটেনশন পেলেন না- এই কথার সত্যতা নিয়ে প্রশ্ন করলে কিছু বলতে রাজি হননি কবির বিন আনোয়ার।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারকে সরকারি চাকরি আইনের ধারা ৪৩(১) (ক) অনুযায়ী ৩ জানুয়ারি থেকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তার অনুকূলে ১৮ (আঠারো) মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্র্যান্টসহ ০৪-০১-২০২৩ থেকে ০৩-০১-২০২৪ তারিখ পর্যন্ত এক বছরের অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হলো।

এর আগে গত ১১ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয় পানি সম্পদ মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব কবির বিন আনোয়ারকে। তার আগে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে অবসরে যান খন্দকার আনোয়ারুল ইসলাম।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার